ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাজেকে ১৩ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সড়ক অবরোধ

ফাইল ছবি
ফলো করুন

স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধা দিতে সাজেকে চলমান সড়ক অবরোধ সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারী দুই সংগঠন। আগামী রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ সময় সাজেকে পণ্যবাহী যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতও স্বাভাবিক থাকবে। তবে ১৩ ঘণ্টার এই বিরতি শেষ হলে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি আবারও শুরু হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা।

ভিডিও বার্তায় তিনি বলেন, অবরোধ শিথিল থাকার সময় স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নিজেদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করার সুযোগ পাবেন। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থেও যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না।

বাবুধন চাকমা জানান, রোববার সন্ধ্যা ৭টায় শিথিলতার সময় শেষ হওয়ার পর থেকে আগের ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

সাজেকের চলমান অস্থিরতা নিরসন এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারী দুই সংগঠনের ডাকে এ অবরোধ কর্মসূচি চলছে। দীর্ঘদিন ধরে চলা এ কর্মসূচির কারণে সাজেকের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

এর প্রভাব পড়েছে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায়। প্রয়োজনীয় পণ্য সংগ্রহ ও কৃষিপণ্য বাজারজাতের পাশাপাশি পর্যটন ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয়দের জরুরি প্রয়োজন মেটাতে সাময়িকভাবে যান চলাচলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অবরোধকারীরা।

ট্যাগ : রাঙামাটি সাজেক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাজেকে ১৩ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

স্থানীয় বাসিন্দাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ এবং কৃষিপণ্য পরিবহনের সুবিধা দিতে সাজেকে চলমান সড়ক অবরোধ সাময়িকভাবে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারী দুই সংগঠন। আগামী রোববার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ সময় সাজেকে পণ্যবাহী যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতও স্বাভাবিক থাকবে। তবে ১৩ ঘণ্টার এই বিরতি শেষ হলে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি আবারও শুরু হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ সিদ্ধান্তের কথা জানান সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা।

ভিডিও বার্তায় তিনি বলেন, অবরোধ শিথিল থাকার সময় স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি নিজেদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করার সুযোগ পাবেন। সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থেও যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না।

বাবুধন চাকমা জানান, রোববার সন্ধ্যা ৭টায় শিথিলতার সময় শেষ হওয়ার পর থেকে আগের ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ অব্যাহত থাকবে।

সাজেকের চলমান অস্থিরতা নিরসন এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারী দুই সংগঠনের ডাকে এ অবরোধ কর্মসূচি চলছে। দীর্ঘদিন ধরে চলা এ কর্মসূচির কারণে সাজেকের সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

এর প্রভাব পড়েছে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রায়। প্রয়োজনীয় পণ্য সংগ্রহ ও কৃষিপণ্য বাজারজাতের পাশাপাশি পর্যটন ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয়দের জরুরি প্রয়োজন মেটাতে সাময়িকভাবে যান চলাচলের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অবরোধকারীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ