ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভারতকে কোনোভাবেই করিডর দিতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত
ফলো করুন

সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। দাবি পূরণ না হলে আন্দোলনের পরিসর আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে এনসিপি আয়োজিত গণবিক্ষোভে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন, আমাদের মিছিল বড় হবে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচারের ফিরে আসার আলোচনা শোনা যাচ্ছে। তবে নতুন করে তৈরি হওয়া স্বৈরাচারী শক্তি তাদের প্রতিহত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে সম্ভাব্য করিডর দেওয়ার উদ্যোগের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার নতুন করে ভারতকে করিডর দেওয়ার চেষ্টা করছে। তবে কোনোভাবেই এ ধরনের সুযোগ দেওয়া হবে না।

বিএনপির নেতৃত্বের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশ পরিচালনার পরিবর্তে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিকল্পনা নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলেও অভিযোগ করেন নাহিদ।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গণভোটে দেওয়া অন্যতম প্রতিশ্রুতি ছিল এই পরিষদ গঠন করা।

একই সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনের পর দেশের পরিস্থিতির উন্নতি তো হয়ইনি, বরং বিএনপি নিজেরাও দল হিসেবে ঠিক হতে পারেনি।

দ্রব্যমূল্য ও জ্বালানি ব্যয় নিয়ে সরকারের সমালোচনা করে আখতার হোসেন প্রশ্ন তোলেন, ‘কলকাতা হাজার টাকায় গ্যাস দিতে পারলে, বাংলাদেশে ২৫০০ টাকা কেন?’

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ভারতকে কোনোভাবেই করিডর দিতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। দাবি পূরণ না হলে আন্দোলনের পরিসর আরও বাড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে এনসিপি আয়োজিত গণবিক্ষোভে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন, আমাদের মিছিল বড় হবে।’

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে পতিত স্বৈরাচারের ফিরে আসার আলোচনা শোনা যাচ্ছে। তবে নতুন করে তৈরি হওয়া স্বৈরাচারী শক্তি তাদের প্রতিহত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে সম্ভাব্য করিডর দেওয়ার উদ্যোগের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকার নতুন করে ভারতকে করিডর দেওয়ার চেষ্টা করছে। তবে কোনোভাবেই এ ধরনের সুযোগ দেওয়া হবে না।

বিএনপির নেতৃত্বের সমালোচনা করে তিনি আরও বলেন, দেশ পরিচালনার পরিবর্তে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিকল্পনা নিয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলেও অভিযোগ করেন নাহিদ।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গণভোটে দেওয়া অন্যতম প্রতিশ্রুতি ছিল এই পরিষদ গঠন করা।

একই সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনের পর দেশের পরিস্থিতির উন্নতি তো হয়ইনি, বরং বিএনপি নিজেরাও দল হিসেবে ঠিক হতে পারেনি।

দ্রব্যমূল্য ও জ্বালানি ব্যয় নিয়ে সরকারের সমালোচনা করে আখতার হোসেন প্রশ্ন তোলেন, ‘কলকাতা হাজার টাকায় গ্যাস দিতে পারলে, বাংলাদেশে ২৫০০ টাকা কেন?’

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ