ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘আগামীর সরকার হবে এনসিপির নেতৃত্বে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত
ফলো করুন

আগামীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে সরকার গঠনের প্রত্যাশা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সেই সরকারের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে ক্ষমতায় গিয়ে তাদের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে তিনি বলেন, ‘নাহিদ ইসলামের নেতৃত্বে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছিল আমরা এখনো চুপ করে আছি। আগামীর সরকার নাহিদ ইসলামের নেতৃত্বে ইনশাল্লাহ গঠন হবে। আমাদের নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাআল্লাহ।’

সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন বলেন, ‘সরকার আমাদেরকে পেটে লাত্থি দিয়েছে। যারা আমাদের পেটে লাত্থি দিয়েছে, তাদেরকে বাংলাদেশ থেকে নতুন করে শিক্ষা দেবার আমাদের সামনে সময় এসেছে।’

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, দলটি এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বললেও গত আট মাসে এক কোটি তরুণের পেটে লাথি মেরেছে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তা সম্ভব না হলে এনসিপি ক্ষমতায় গিয়ে তরুণদের দায়িত্ব নিতে প্রস্তুত।

রাজধানীর উন্নয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ঢাকাকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁর অভিযোগ, বিএনপি সরকার সিন্ডিকেট, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব ভাঙতে পারবে না। বরং সন্ত্রাসীদের পুরস্কৃত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনসিপির এই নেতা বলেন, সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে তাঁরা একচুলও সরে আসবেন না; বরং শহীদদের রক্তের অঙ্গীকার পূরণে দ্বিগুণ গতিতে কাজ করবেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলটি এককভাবে অংশ নেবে বলে জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, কয়েকটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। কাউন্সিলর, ইউনিয়ন মেম্বার, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার বিভিন্ন পদে আগ্রহীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, দলটির সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, দখলদারিত্ব ও মাদকের কোনো সম্পর্ক নেই।

সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে—ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; মানবাধিকার ও বাকস্বাধীনতাবিরোধী আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা। এ ছাড়া জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে দ্রুত তা কার্যকরের দাবিও জানানো হয়।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‘আগামীর সরকার হবে এনসিপির নেতৃত্বে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

আগামীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে সরকার গঠনের প্রত্যাশা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সেই সরকারের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে না পারলে ক্ষমতায় গিয়ে তাদের দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে তিনি বলেন, ‘নাহিদ ইসলামের নেতৃত্বে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছিল আমরা এখনো চুপ করে আছি। আগামীর সরকার নাহিদ ইসলামের নেতৃত্বে ইনশাল্লাহ গঠন হবে। আমাদের নেতৃত্বে সরকার গঠন হবে ইনশাআল্লাহ।’

সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন বলেন, ‘সরকার আমাদেরকে পেটে লাত্থি দিয়েছে। যারা আমাদের পেটে লাত্থি দিয়েছে, তাদেরকে বাংলাদেশ থেকে নতুন করে শিক্ষা দেবার আমাদের সামনে সময় এসেছে।’

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, দলটি এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বললেও গত আট মাসে এক কোটি তরুণের পেটে লাথি মেরেছে। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তা সম্ভব না হলে এনসিপি ক্ষমতায় গিয়ে তরুণদের দায়িত্ব নিতে প্রস্তুত।

রাজধানীর উন্নয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, ঢাকাকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁদের। তাঁর অভিযোগ, বিএনপি সরকার সিন্ডিকেট, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব ভাঙতে পারবে না। বরং সন্ত্রাসীদের পুরস্কৃত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনসিপির এই নেতা বলেন, সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে তাঁরা একচুলও সরে আসবেন না; বরং শহীদদের রক্তের অঙ্গীকার পূরণে দ্বিগুণ গতিতে কাজ করবেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও দলটি এককভাবে অংশ নেবে বলে জানান নাসীরুদ্দীন। তিনি বলেন, কয়েকটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। কাউন্সিলর, ইউনিয়ন মেম্বার, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার বিভিন্ন পদে আগ্রহীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, দলটির সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, দখলদারিত্ব ও মাদকের কোনো সম্পর্ক নেই।

সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে উত্থাপিত চার দফা দাবির মধ্যে রয়েছে—ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; মানবাধিকার ও বাকস্বাধীনতাবিরোধী আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা। এ ছাড়া জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে দ্রুত তা কার্যকরের দাবিও জানানো হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ