ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনবিআর ভেঙে দুটি নতুন প্রতিষ্ঠান, আসছে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কার

এনবিআর ভেঙে দুটি নতুন প্রতিষ্ঠান, আসছে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কার
ছবি : সংগৃহিত
ফলো করুন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠন করে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন কাঠামোয় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি প্রণয়নের দায়িত্ব পালন করবে, অন্যটি পরিচালনা করবে রাজস্ব ব্যবস্থাপনা ও আদায় কার্যক্রম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন ব্যবস্থায় রাজস্ব নীতি বিভাগ সরকারের একটি কৌশলগত গবেষণা ও পরিকল্পনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। অর্থনীতিবিদ, গবেষক, বেসরকারি খাতের প্রতিনিধি এবং শিল্প-বাণিজ্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই বিভাগ একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক কর কাঠামো তৈরিতে ভূমিকা রাখবে।

অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ মাঠপর্যায়ে কর আদায়, আইন প্রয়োগ এবং রাজস্ব প্রশাসনের কার্যক্রম পরিচালনা করবে। এই বিভাগকে কার্যকর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বড় হলেও সে অনুযায়ী রাজস্ব আহরণের সক্ষমতা বাড়েনি। এই ঘাটতি পূরণে শুধু বিদ্যমান করদাতাদের ওপর বাড়তি চাপ না দিয়ে করের আওতা বাড়ানো, কর ফাঁকি বন্ধ, কর অব্যাহতি পুনর্বিবেচনা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি। এই লক্ষ্য উচ্চাভিলাষী হলেও দেশের উন্নয়ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি।

আমির খসরু বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায়। দেশের উন্নয়নের অর্থায়নে নিজস্ব রাজস্ব সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নে অটোমেশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি রাজস্ব প্রশাসন তৈরি করা যেখানে করদাতাদের অপ্রয়োজনে কর্মকর্তাদের কাছে যেতে হবে না।

তিনি আরও বলেন, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট, আসিকুডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং আধুনিক স্ক্যানিং প্রযুক্তির মতো উদ্যোগের মাধ্যমে একটি ‘ফেসলেস’ ও ‘কন্টাক্ট-ফ্রি’ রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বের তুলনায় কম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গড়ের তুলনায় এই হার অনেক নিচে।

তিনি বলেন, রাজস্ব সম্মেলন শুধু আয় বাড়ানোর পরিকল্পনা নয়, বরং দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে জাতীয় ঐকমত্য তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

ট্যাগ : জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর রাজস্ব বিভাগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


এনবিআর ভেঙে দুটি নতুন প্রতিষ্ঠান, আসছে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুনর্গঠন করে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন কাঠামোয় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি প্রণয়নের দায়িত্ব পালন করবে, অন্যটি পরিচালনা করবে রাজস্ব ব্যবস্থাপনা ও আদায় কার্যক্রম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন ব্যবস্থায় রাজস্ব নীতি বিভাগ সরকারের একটি কৌশলগত গবেষণা ও পরিকল্পনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। অর্থনীতিবিদ, গবেষক, বেসরকারি খাতের প্রতিনিধি এবং শিল্প-বাণিজ্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই বিভাগ একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক কর কাঠামো তৈরিতে ভূমিকা রাখবে।

অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ মাঠপর্যায়ে কর আদায়, আইন প্রয়োগ এবং রাজস্ব প্রশাসনের কার্যক্রম পরিচালনা করবে। এই বিভাগকে কার্যকর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি বড় হলেও সে অনুযায়ী রাজস্ব আহরণের সক্ষমতা বাড়েনি। এই ঘাটতি পূরণে শুধু বিদ্যমান করদাতাদের ওপর বাড়তি চাপ না দিয়ে করের আওতা বাড়ানো, কর ফাঁকি বন্ধ, কর অব্যাহতি পুনর্বিবেচনা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি। এই লক্ষ্য উচ্চাভিলাষী হলেও দেশের উন্নয়ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি।

আমির খসরু বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায়। দেশের উন্নয়নের অর্থায়নে নিজস্ব রাজস্ব সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নে অটোমেশনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি রাজস্ব প্রশাসন তৈরি করা যেখানে করদাতাদের অপ্রয়োজনে কর্মকর্তাদের কাছে যেতে হবে না।

তিনি আরও বলেন, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট, আসিকুডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং আধুনিক স্ক্যানিং প্রযুক্তির মতো উদ্যোগের মাধ্যমে একটি ‘ফেসলেস’ ও ‘কন্টাক্ট-ফ্রি’ রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।

বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বের তুলনায় কম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ৬ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গড়ের তুলনায় এই হার অনেক নিচে।

তিনি বলেন, রাজস্ব সম্মেলন শুধু আয় বাড়ানোর পরিকল্পনা নয়, বরং দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে জাতীয় ঐকমত্য তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ