ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিজেপি জোটে যোগ দেওয়ার প্রস্তাব, নতুন মোড়ে অভিজিত দীপকের রাজনীতি

বিজেপি জোটে যোগ দেওয়ার প্রস্তাব, নতুন মোড়ে অভিজিত দীপকের রাজনীতি
ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্দোলনের মাঠ থেকে এবার কি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে? বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার প্রস্তাব পাওয়ার পর তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে অভিজিত দীপকেকে বিজেপির নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি দীপকে। ফলে তিনি প্রস্তাব গ্রহণ করবেন কি না, কিংবা নির্বাচনী রাজনীতিতে আসবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।

শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের মাধ্যমে সাম্প্রতিক সময়ে পরিচিত মুখ হয়ে ওঠেন অভিজিত দীপকে। তার নেতৃত্বে পরিচালিত আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

তবে এর আগে নির্বাচনী রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন তিনি। দীপকের বক্তব্য ছিল, দেশের একটি বড় অংশের মানুষ প্রচলিত রাজনীতি ও নির্বাচনব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে। তাই রাজনৈতিক দলের অংশ হওয়ার পরিবর্তে আন্দোলনের মাধ্যমে মানুষের দাবি তুলে ধরাই তার লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের মধ্যে দীপকের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তা রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে নতুন প্রজন্মের বিকল্প রাজনৈতিক নেতৃত্বের প্রতি আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে দলে আনার চেষ্টা গুরুত্বপূর্ণ হতে পারে।

রামদাস আটওয়ালে এর আগেও অভিজিত দীপকের আন্দোলন নিয়ে মন্তব্য করেছিলেন। এবার সরাসরি বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়ার খবর সামনে আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

তবে এই প্রস্তাব আটওয়ালের ব্যক্তিগত উদ্যোগ, নাকি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এখন অভিজিত দীপকের সামনে মূল প্রশ্ন, তিনি কি এতদিন যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করেছেন, সেই ব্যবস্থার অংশ হবেন, নাকি আন্দোলনকেন্দ্রিক অবস্থান ধরে রাখবেন।

তিনি প্রস্তাব গ্রহণ করলে ককরোচ জনতা পার্টির আন্দোলন সরাসরি নির্বাচনী রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে। আর প্রত্যাখ্যান করলে প্রচলিত রাজনীতির বাইরে থেকে আন্দোলনের পথেই থাকার বার্তা আরও শক্তিশালী হবে।

রাজনৈতিক অঙ্গনে এখন অপেক্ষা অভিজিত দীপকের পরবর্তী ঘোষণার দিকে।

ট্যাগ : ককরোচ জনতা পার্টি ভারতীয় রাজনীতি অভিজিত দীপকে বিজেপি জোট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


বিজেপি জোটে যোগ দেওয়ার প্রস্তাব, নতুন মোড়ে অভিজিত দীপকের রাজনীতি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

আন্দোলনের মাঠ থেকে এবার কি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করতে যাচ্ছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে? বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার প্রস্তাব পাওয়ার পর তাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে অভিজিত দীপকেকে বিজেপির নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি দীপকে। ফলে তিনি প্রস্তাব গ্রহণ করবেন কি না, কিংবা নির্বাচনী রাজনীতিতে আসবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।

শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের মাধ্যমে সাম্প্রতিক সময়ে পরিচিত মুখ হয়ে ওঠেন অভিজিত দীপকে। তার নেতৃত্বে পরিচালিত আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

তবে এর আগে নির্বাচনী রাজনীতিতে যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন তিনি। দীপকের বক্তব্য ছিল, দেশের একটি বড় অংশের মানুষ প্রচলিত রাজনীতি ও নির্বাচনব্যবস্থার ওপর আস্থা হারিয়েছে। তাই রাজনৈতিক দলের অংশ হওয়ার পরিবর্তে আন্দোলনের মাধ্যমে মানুষের দাবি তুলে ধরাই তার লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণদের মধ্যে দীপকের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, তা রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে নতুন প্রজন্মের বিকল্প রাজনৈতিক নেতৃত্বের প্রতি আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে দলে আনার চেষ্টা গুরুত্বপূর্ণ হতে পারে।

রামদাস আটওয়ালে এর আগেও অভিজিত দীপকের আন্দোলন নিয়ে মন্তব্য করেছিলেন। এবার সরাসরি বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়ার খবর সামনে আসায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

তবে এই প্রস্তাব আটওয়ালের ব্যক্তিগত উদ্যোগ, নাকি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এখন অভিজিত দীপকের সামনে মূল প্রশ্ন, তিনি কি এতদিন যে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করেছেন, সেই ব্যবস্থার অংশ হবেন, নাকি আন্দোলনকেন্দ্রিক অবস্থান ধরে রাখবেন।

তিনি প্রস্তাব গ্রহণ করলে ককরোচ জনতা পার্টির আন্দোলন সরাসরি নির্বাচনী রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারে। আর প্রত্যাখ্যান করলে প্রচলিত রাজনীতির বাইরে থেকে আন্দোলনের পথেই থাকার বার্তা আরও শক্তিশালী হবে।

রাজনৈতিক অঙ্গনে এখন অপেক্ষা অভিজিত দীপকের পরবর্তী ঘোষণার দিকে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ