ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
ছবি: সংগৃহীত
ফলো করুন

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সী মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধের জেরে সুখিয়া বেগম (৩০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, মেয়েকে বাবার কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সুখিয়াকে ছুরিকাঘাত করেন তাঁর সাবেক স্বামী শরিফ মিয়া।

নিহত সুখিয়া বেগম কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত শরিফ মিয়া একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে সুখিয়া ও শরিফের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে কলহ দেখা দেওয়ায় তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

এই দম্পতির সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

বিবাহবিচ্ছেদের পর মেয়ে সুমাইয়াকে নিজের কাছে রাখতে চাইছিলেন শরিফ মিয়া। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া।

পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি ছিলেন না সুখিয়া। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার দুপুরে সেই বিরোধের জেরে কোম্পানীগঞ্জ বাজারে সুখিয়াকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মরদেহ ফেলে অভিযুক্ত শরিফ মিয়া পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বিবাহবিচ্ছেদের পর থেকেই সাবেক এই দম্পতির মধ্যে বিরোধ চলছিল।

প্রাথমিকভাবে সেই বিরোধকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ওসি আরও জানান, অভিযুক্ত শরিফ মিয়াকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ট্যাগ : কুমিল্লা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


কুমিল্লায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগরে আট বছর বয়সী মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধের জেরে সুখিয়া বেগম (৩০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, মেয়েকে বাবার কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সুখিয়াকে ছুরিকাঘাত করেন তাঁর সাবেক স্বামী শরিফ মিয়া।

নিহত সুখিয়া বেগম কুমিল্লার দেবীদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত শরিফ মিয়া একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে সুখিয়া ও শরিফের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে কলহ দেখা দেওয়ায় তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

এই দম্পতির সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

বিবাহবিচ্ছেদের পর মেয়ে সুমাইয়াকে নিজের কাছে রাখতে চাইছিলেন শরিফ মিয়া। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া।

পরিবারের সদস্যদের দাবি, মেয়েকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি ছিলেন না সুখিয়া। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

সোমবার দুপুরে সেই বিরোধের জেরে কোম্পানীগঞ্জ বাজারে সুখিয়াকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর মরদেহ ফেলে অভিযুক্ত শরিফ মিয়া পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, বিবাহবিচ্ছেদের পর থেকেই সাবেক এই দম্পতির মধ্যে বিরোধ চলছিল।

প্রাথমিকভাবে সেই বিরোধকে হত্যাকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ওসি আরও জানান, অভিযুক্ত শরিফ মিয়াকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ