ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

রাজস্ব ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। তবে দেশের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ খাতে ব্যয় অব্যাহত রাখা হবে।[BANGVIEWS-POST:3944]তিনি বলেন, যার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করা গেলে দেশের অর্থনীতি ও প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য অতীতে ফিরে যাওয়া নয়, বরং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য কার্যকর রাজস্ব ব্যবস্থাপনা, কর আহরণ বৃদ্ধি এবং সঠিক পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। রাজস্ব সম্মেলন-২০২৬-এ দেশের রাজস্ব আয় বাড়ানো, কর ব্যবস্থাপনা আধুনিকায়ন, করদাতাবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনীতির জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানের বিষয়ে আলোচনা হচ্ছে।

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী