ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন উন্নয়ন অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে মার্কিন অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে ডিএফসি।

সংস্থাটি বলছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব উন্নয়ন প্রকল্প পর্যাপ্ত অর্থায়নের অভাব কিংবা বিনিয়োগের ঝুঁকির কারণে এগোতে পারছে না, সেগুলো বাস্তবায়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।

ডিএফসির অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধা এসব প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে আশা করছে সংস্থাটি।

এর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার বিস্তার এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশ অর্থায়নের যোগ্যতা অর্জন করায় দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ তৈরি হয়েছে।

তাঁর মতে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে।

পাশাপাশি এ ধরনের বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নিতেও ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও এ সিদ্ধান্তকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।

বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিকে তিনি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে তুলে ধরেন।

মার্কিন রাষ্ট্রদূতের মতে, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই অর্থনৈতিকভাবে উপকৃত হওয়ার সুযোগ পাবে।

এদিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেছে ডিএফসি।

সংস্থাটি জানিয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এই অঞ্চলে। একই সঙ্গে দ্রুত বিকাশমান বেশ কয়েকটি অর্থনীতিও এখানে অবস্থিত।

এ কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগ বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ডিএফসি।

মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করা, মার্কিন কোম্পানিগুলোর আঞ্চলিক কার্যক্রম সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

তবে বাংলাদেশের অর্থায়নের যোগ্যতা অর্জনের অর্থ এই নয় যে ইতোমধ্যে কোনো নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বা ঋণ অনুমোদন করা হয়েছে। নতুন সিদ্ধান্তের মাধ্যমে ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ সহায়তার জন্য বাংলাদেশে প্রকল্প বিবেচনার সুযোগ তৈরি হলো।

ট্যাগ : যুক্তরাষ্ট্র বাংলাদেশ মার্কিন বিনিয়োগ ডিএফসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মার্কিন উন্নয়ন অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে মার্কিন অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছে ডিএফসি।

সংস্থাটি বলছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা বিবেচনায় বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যেসব উন্নয়ন প্রকল্প পর্যাপ্ত অর্থায়নের অভাব কিংবা বিনিয়োগের ঝুঁকির কারণে এগোতে পারছে না, সেগুলো বাস্তবায়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।

ডিএফসির অর্থায়ন এবং বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধা এসব প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে আশা করছে সংস্থাটি।

এর মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার বিস্তার এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশ অর্থায়নের যোগ্যতা অর্জন করায় দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ তৈরি হয়েছে।

তাঁর মতে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক বেসরকারি বিনিয়োগ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে।

পাশাপাশি এ ধরনের বিনিয়োগ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নিতেও ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও এ সিদ্ধান্তকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।

বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিকে তিনি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে তুলে ধরেন।

মার্কিন রাষ্ট্রদূতের মতে, দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশই অর্থনৈতিকভাবে উপকৃত হওয়ার সুযোগ পাবে।

এদিকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিনিয়োগ সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেছে ডিএফসি।

সংস্থাটি জানিয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এই অঞ্চলে। একই সঙ্গে দ্রুত বিকাশমান বেশ কয়েকটি অর্থনীতিও এখানে অবস্থিত।

এ কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত মার্কিন বিনিয়োগ বাড়ানোর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ডিএফসি।

মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করা, মার্কিন কোম্পানিগুলোর আঞ্চলিক কার্যক্রম সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

তবে বাংলাদেশের অর্থায়নের যোগ্যতা অর্জনের অর্থ এই নয় যে ইতোমধ্যে কোনো নির্দিষ্ট প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বা ঋণ অনুমোদন করা হয়েছে। নতুন সিদ্ধান্তের মাধ্যমে ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ সহায়তার জন্য বাংলাদেশে প্রকল্প বিবেচনার সুযোগ তৈরি হলো।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ