ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদ্রাসায় অনুদানের আশ্বাস প্রতিমন্ত্রীর

ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদ্রাসায় অনুদানের আশ্বাস প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা-৯ আসনের সব মসজিদ ও মাদ্রাসাকে পর্যায়ক্রমে সরকারি অনুদানের আওতায় আনার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে সব প্রতিষ্ঠানে সহায়তা পৌঁছে দেওয়ার পর যেসব প্রতিষ্ঠানের উন্নয়নে অতিরিক্ত অর্থ প্রয়োজন, সেগুলোকে বিশেষ বিবেচনায় নেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর উত্তর বাসাবো সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা-৯ আসনের এই সংসদ সদস্য।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা-৯ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুদানের পরিমাণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রায় সব মসজিদ ও মাদ্রাসায় দুই থেকে আড়াই লাখ টাকা করে সহায়তা দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।

তিনি জানান, এর আগে বিভিন্ন সময়ে কোনো কোনো প্রতিষ্ঠানকে ৩০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার কিংবা এক লাখ টাকা করে অনুদান দেওয়া হতো। এবার প্রতিষ্ঠানগুলোর চাহিদা বিবেচনায় যতটা সম্ভব বেশি সহযোগিতা করার চেষ্টা চলছে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রথম পর্যায়ে এলাকার সব মসজিদ ও মাদ্রাসাকে অনুদানের আওতায় আনাই তাদের লক্ষ্য। এরপর যেসব প্রতিষ্ঠানে আরও বেশি উন্নয়নকাজ প্রয়োজন, সেগুলোর জন্য বাড়তি সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, ইতোমধ্যে উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এমন প্রতিষ্ঠানগুলোকেও পরবর্তী সময়ে বিবেচনায় রাখা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-৯ আসনের অনেক বিত্তবান ও সমাজসেবী ব্যক্তি নিজেদের অর্থ ব্যয় করে মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন। এসব উদ্যোগ অব্যাহত রাখতে সরকারি সহযোগিতা ও উৎসাহ প্রয়োজন।

এলাকার উন্নয়নে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পেয়েছেন। এই সময়ের মধ্যে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কাজে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা করাই তাদের অন্যতম উদ্দেশ্য।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের উন্নয়নের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এলাকার উন্নয়ন এককভাবে সম্ভব নয়। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সহজ হবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনাও চান হাবিবুর রশিদ হাবিব। তাদের সহযোগিতা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

একই সঙ্গে ঢাকা-৯ আসনের মানুষের পাশে থাকার এবং স্থানীয় উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ঢাকা-৯ আসনের সব মসজিদ-মাদ্রাসায় অনুদানের আশ্বাস প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা-৯ আসনের সব মসজিদ ও মাদ্রাসাকে পর্যায়ক্রমে সরকারি অনুদানের আওতায় আনার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে সব প্রতিষ্ঠানে সহায়তা পৌঁছে দেওয়ার পর যেসব প্রতিষ্ঠানের উন্নয়নে অতিরিক্ত অর্থ প্রয়োজন, সেগুলোকে বিশেষ বিবেচনায় নেওয়া হবে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর উত্তর বাসাবো সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা-৯ আসনের এই সংসদ সদস্য।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা-৯ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুদানের পরিমাণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রায় সব মসজিদ ও মাদ্রাসায় দুই থেকে আড়াই লাখ টাকা করে সহায়তা দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।

তিনি জানান, এর আগে বিভিন্ন সময়ে কোনো কোনো প্রতিষ্ঠানকে ৩০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার কিংবা এক লাখ টাকা করে অনুদান দেওয়া হতো। এবার প্রতিষ্ঠানগুলোর চাহিদা বিবেচনায় যতটা সম্ভব বেশি সহযোগিতা করার চেষ্টা চলছে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, প্রথম পর্যায়ে এলাকার সব মসজিদ ও মাদ্রাসাকে অনুদানের আওতায় আনাই তাদের লক্ষ্য। এরপর যেসব প্রতিষ্ঠানে আরও বেশি উন্নয়নকাজ প্রয়োজন, সেগুলোর জন্য বাড়তি সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে, ইতোমধ্যে উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এমন প্রতিষ্ঠানগুলোকেও পরবর্তী সময়ে বিবেচনায় রাখা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-৯ আসনের অনেক বিত্তবান ও সমাজসেবী ব্যক্তি নিজেদের অর্থ ব্যয় করে মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন। এসব উদ্যোগ অব্যাহত রাখতে সরকারি সহযোগিতা ও উৎসাহ প্রয়োজন।

এলাকার উন্নয়নে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব পেয়েছেন। এই সময়ের মধ্যে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকল্যাণমূলক কাজে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা করাই তাদের অন্যতম উদ্দেশ্য।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের উন্নয়নের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এলাকার উন্নয়ন এককভাবে সম্ভব নয়। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সহজ হবে।

অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনাও চান হাবিবুর রশিদ হাবিব। তাদের সহযোগিতা ও দোয়া নিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

একই সঙ্গে ঢাকা-৯ আসনের মানুষের পাশে থাকার এবং স্থানীয় উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ