ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বগুড়ায় চালু হলো ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টর-সহকারী সবাই নারী

বগুড়ায় চালু হলো ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টর-সহকারী সবাই নারী
ছবি: সংগৃহীত
ফলো করুন

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। পাশাপাশি এই বাসে যাত্রী হিসেবেও থাকবেন শুধু নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া বিআরটিসি বাস ডিপোর ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পর এবার বগুড়াতেও চালু হলো নারীদের জন্য বিশেষ এই গণপরিবহন ব্যবস্থা।

উদ্বোধনের পর বাসটি বগুড়া ডিপো থেকে যাত্রা শুরু করে তিনমাথা রেলগেট হয়ে সরকারি আজিজুল হক কলেজের সামনে যায়। পরে একই পথে ফিরে এসে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়। বাসটির চালকের আসনে ছিলেন নারী চালক খাদিজাতুল কোবরা।

প্রাথমিকভাবে বগুড়ার দুটি রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মহিলা বাস সার্ভিস। রুট দুটি হলো শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী। নন-এসি বাস দুটির ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা।

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে বগুড়ার কার্যক্রম যুক্ত করা হয়।

রেজাউল করিম বাদশা বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই সেবা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে নারীরা গণপরিবহনে নানা সমস্যার মুখোমুখি হন। বিশেষ এই বাস সার্ভিস চালুর মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

নারী যাত্রীদের মতে, সাধারণ গণপরিবহনে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শুধু নারীদের জন্য নির্ধারিত এই বাস চালু হওয়ায় তারা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।

বাসটির নারী চালক খাদিজাতুল কোবরা বলেন, মহিলা বাস সার্ভিসের চালক হতে পেরে তিনি গর্বিত। নারীরাও চাইলে গণপরিবহন খাতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।

বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, আপাতত দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। বাস দুটির চালক, কন্ডাক্টর ও সহকারী সবাই বিআরটিসির স্থায়ী নারী কর্মী। যাত্রীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে আরও বাস যুক্ত করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শুধু নারীদের নিরাপদ যাতায়াতই নিশ্চিত করবে না, পাশাপাশি গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণও বাড়াবে।

ট্যাগ : বগুড়া বিআরটিসি মহিলা বাস সার্ভিস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


বগুড়ায় চালু হলো ‘পিংক বাস’: চালক-কন্ডাক্টর-সহকারী সবাই নারী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। পাশাপাশি এই বাসে যাত্রী হিসেবেও থাকবেন শুধু নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া বিআরটিসি বাস ডিপোর ট্রেনিং গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়। রাজধানী ঢাকা ও চট্টগ্রামের পর এবার বগুড়াতেও চালু হলো নারীদের জন্য বিশেষ এই গণপরিবহন ব্যবস্থা।

উদ্বোধনের পর বাসটি বগুড়া ডিপো থেকে যাত্রা শুরু করে তিনমাথা রেলগেট হয়ে সরকারি আজিজুল হক কলেজের সামনে যায়। পরে একই পথে ফিরে এসে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়। বাসটির চালকের আসনে ছিলেন নারী চালক খাদিজাতুল কোবরা।

প্রাথমিকভাবে বগুড়ার দুটি রুটে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মহিলা বাস সার্ভিস। রুট দুটি হলো শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী। নন-এসি বাস দুটির ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা।

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে বগুড়ার কার্যক্রম যুক্ত করা হয়।

রেজাউল করিম বাদশা বলেন, নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এই সেবা সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে নারীরা গণপরিবহনে নানা সমস্যার মুখোমুখি হন। বিশেষ এই বাস সার্ভিস চালুর মাধ্যমে সেই পরিস্থিতির পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

নারী যাত্রীদের মতে, সাধারণ গণপরিবহনে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শুধু নারীদের জন্য নির্ধারিত এই বাস চালু হওয়ায় তারা আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।

বাসটির নারী চালক খাদিজাতুল কোবরা বলেন, মহিলা বাস সার্ভিসের চালক হতে পেরে তিনি গর্বিত। নারীরাও চাইলে গণপরিবহন খাতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন।

বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, আপাতত দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। বাস দুটির চালক, কন্ডাক্টর ও সহকারী সবাই বিআরটিসির স্থায়ী নারী কর্মী। যাত্রীদের চাহিদা বাড়লে ভবিষ্যতে আরও বাস যুক্ত করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শুধু নারীদের নিরাপদ যাতায়াতই নিশ্চিত করবে না, পাশাপাশি গণপরিবহন খাতে নারীদের অংশগ্রহণও বাড়াবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ