ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

টেকনাফে বিকাশের ৫৭ লাখ টাকা লুট: মূল পরিকল্পনাকারী নারী

টেকনাফে বিকাশের ৫৭ লাখ টাকা লুট: মূল পরিকল্পনাকারী নারী
ছবি : সংগৃহিত
ফলো করুন

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তদন্তে ওই নারীর বিরুদ্ধে ডাকাত দলের কাছে তথ্য সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার কয়েক দিন আগে থেকেই বিকাশের টেকনাফ এজেন্সির কর্মীদের চলাচল ও গতিবিধি নজরে রাখছিলেন ওই নারী। ঘটনার দিন ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তিনি সেলসম্যানদের অনুসরণ করে ডাকাত দলের সদস্যদের কাছে তাদের অবস্থান ও গতিপথের তথ্য দেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লুট হওয়া টাকার মধ্যে ২ লাখ ২৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই নারী টেকনাফের লেদা এলাকায় সক্রিয় একটি সশস্ত্র ডাকাত চক্রের সঙ্গে জড়িত। তার নেতৃত্বে কয়েকজন রোহিঙ্গা যুবককে নিয়ে একটি দল গড়ে উঠেছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। চক্রটির বিরুদ্ধে অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২ আগস্ট বিকাশের কর্মীরা যে ব্যাংক থেকে টাকা তুলেছিলেন, সেদিন ওই নারীও সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি অটোরিকশায় করে বাসটির পিছু নেন এবং মোবাইল ফোনে পাহাড়ি এলাকায় থাকা ডাকাত দলের সদস্যদের কাছে তথ্য পাঠান।

তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ডাকাতরা বাসটি থামিয়ে টাকা লুট করে থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।

রোববার (৯ আগস্ট) কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানী জানান, মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে আয়াজ নামে এক রোহিঙ্গা ও লেদা এলাকার হোসেন আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে লেদা এলাকার আকতার হোসেন ও নজরুল ইসলামের নামও জানা গেছে। তবে গ্রেপ্তার হওয়া আরেক নারীই মূল পরিকল্পনাকারী কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানিয়েছে, ডাকাত দলের বেশিরভাগ সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে ঘটনায় অগ্রগতি হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

গত ২ আগস্ট টেকনাফ স্থলবন্দরের উত্তর পাশে ১৪ নম্বর ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে সশস্ত্র ডাকাতরা বিকাশের দুই কর্মীর কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলা ও গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্যাগ : বাংলাদেশ পুলিশ টেকনাফ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


টেকনাফে বিকাশের ৫৭ লাখ টাকা লুট: মূল পরিকল্পনাকারী নারী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তদন্তে ওই নারীর বিরুদ্ধে ডাকাত দলের কাছে তথ্য সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার কয়েক দিন আগে থেকেই বিকাশের টেকনাফ এজেন্সির কর্মীদের চলাচল ও গতিবিধি নজরে রাখছিলেন ওই নারী। ঘটনার দিন ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর তিনি সেলসম্যানদের অনুসরণ করে ডাকাত দলের সদস্যদের কাছে তাদের অবস্থান ও গতিপথের তথ্য দেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লুট হওয়া টাকার মধ্যে ২ লাখ ২৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই নারী টেকনাফের লেদা এলাকায় সক্রিয় একটি সশস্ত্র ডাকাত চক্রের সঙ্গে জড়িত। তার নেতৃত্বে কয়েকজন রোহিঙ্গা যুবককে নিয়ে একটি দল গড়ে উঠেছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। চক্রটির বিরুদ্ধে অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ২ আগস্ট বিকাশের কর্মীরা যে ব্যাংক থেকে টাকা তুলেছিলেন, সেদিন ওই নারীও সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি অটোরিকশায় করে বাসটির পিছু নেন এবং মোবাইল ফোনে পাহাড়ি এলাকায় থাকা ডাকাত দলের সদস্যদের কাছে তথ্য পাঠান।

তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ডাকাতরা বাসটি থামিয়ে টাকা লুট করে থাকতে পারে বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।

রোববার (৯ আগস্ট) কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানী জানান, মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে আয়াজ নামে এক রোহিঙ্গা ও লেদা এলাকার হোসেন আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তারদের মধ্যে লেদা এলাকার আকতার হোসেন ও নজরুল ইসলামের নামও জানা গেছে। তবে গ্রেপ্তার হওয়া আরেক নারীই মূল পরিকল্পনাকারী কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানিয়েছে, ডাকাত দলের বেশিরভাগ সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে ঘটনায় অগ্রগতি হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে।

গত ২ আগস্ট টেকনাফ স্থলবন্দরের উত্তর পাশে ১৪ নম্বর ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস থামিয়ে সশস্ত্র ডাকাতরা বিকাশের দুই কর্মীর কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলা ও গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ