ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

পাল্টা শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র

পাল্টা শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি
ফলো করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের মধ্যে ৮১ বিলিয়ন ডলার আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার প্রকাশিত দেশটির বাজেট পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিপুল পরিমাণ অর্থ ফেরতের প্রধান কারণ সুপ্রিম কোর্টের রায়। চলতি অর্থবছরের মে ও জুন মাসেই অধিকাংশ অর্থ ফেরত দেওয়া হয়েছে। শুধু জুনে ফেরত দেওয়া হয় ৪৯ দশমিক ২ বিলিয়ন ডলার। মে মাসে এর পরিমাণ ছিল প্রায় ২২ বিলিয়ন ডলার।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আমদানিপণ্যের ওপর ব্যাপক পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেন, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় এসব শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এরপর আমদানিকারকদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

যুক্তরাষ্ট্রের চলতি অর্থবছর ২০২৫ সালের অক্টোবরে শুরু হয়েছে। ওই সময় থেকে এখন পর্যন্ত শুল্ক বাবদ ৮১ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ফেরতের পরিমাণ ছিল মাত্র পাঁচ বিলিয়ন ডলার।

শুল্ক ফেরতের কারণে মার্কিন সরকারের আয় কমে যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দেশটির বাজেট ঘাটতি বেড়ে ১ দশমিক ৩৬৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। জুন মাসেই ঘাটতি হয়েছে ১২০ বিলিয়ন ডলার, যেখানে আগের বছরের একই মাসে ২৭ বিলিয়ন ডলার উদ্বৃত্ত ছিল।

ট্রাম্প শুল্কনীতিকে যুক্তরাষ্ট্রে কারখানা ও কর্মসংস্থান বাড়ানো, ভালো বাণিজ্যচুক্তি অর্জন এবং বাজেট ঘাটতি কমানোর উপায় হিসেবে তুলে ধরেছিলেন। তবে আদালতের রায় এবং বিপুল অর্থ ফেরতের কারণে তাঁর অন্যতম প্রধান অর্থনৈতিক নীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এদিকে সাময়িক ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ ২৪ জুলাই শেষ হওয়ার কথা। তবে যুক্তরাজ্য, জাপান, ভারত, তাইওয়ান ও চীনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ওপর নতুনভাবে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে হোয়াইট হাউস।

ট্যাগ : যুক্তরাষ্ট্র শুল্ক পাল্টা শুল্ক অর্থ আদায় ফেরত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


পাল্টা শুল্কের ৮১ বিলিয়ন ডলার ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্কের মধ্যে ৮১ বিলিয়ন ডলার আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার প্রকাশিত দেশটির বাজেট পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিপুল পরিমাণ অর্থ ফেরতের প্রধান কারণ সুপ্রিম কোর্টের রায়। চলতি অর্থবছরের মে ও জুন মাসেই অধিকাংশ অর্থ ফেরত দেওয়া হয়েছে। শুধু জুনে ফেরত দেওয়া হয় ৪৯ দশমিক ২ বিলিয়ন ডলার। মে মাসে এর পরিমাণ ছিল প্রায় ২২ বিলিয়ন ডলার।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আমদানিপণ্যের ওপর ব্যাপক পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেন, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় এসব শুল্ক আরোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। এরপর আমদানিকারকদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

যুক্তরাষ্ট্রের চলতি অর্থবছর ২০২৫ সালের অক্টোবরে শুরু হয়েছে। ওই সময় থেকে এখন পর্যন্ত শুল্ক বাবদ ৮১ বিলিয়ন ডলার ফেরত দেওয়া হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ফেরতের পরিমাণ ছিল মাত্র পাঁচ বিলিয়ন ডলার।

শুল্ক ফেরতের কারণে মার্কিন সরকারের আয় কমে যাচ্ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে দেশটির বাজেট ঘাটতি বেড়ে ১ দশমিক ৩৬৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। জুন মাসেই ঘাটতি হয়েছে ১২০ বিলিয়ন ডলার, যেখানে আগের বছরের একই মাসে ২৭ বিলিয়ন ডলার উদ্বৃত্ত ছিল।

ট্রাম্প শুল্কনীতিকে যুক্তরাষ্ট্রে কারখানা ও কর্মসংস্থান বাড়ানো, ভালো বাণিজ্যচুক্তি অর্জন এবং বাজেট ঘাটতি কমানোর উপায় হিসেবে তুলে ধরেছিলেন। তবে আদালতের রায় এবং বিপুল অর্থ ফেরতের কারণে তাঁর অন্যতম প্রধান অর্থনৈতিক নীতি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এদিকে সাময়িক ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ ২৪ জুলাই শেষ হওয়ার কথা। তবে যুক্তরাজ্য, জাপান, ভারত, তাইওয়ান ও চীনসহ গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারদের ওপর নতুনভাবে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে হোয়াইট হাউস।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ