ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ট্রাম্পের অবৈধ শুল্কের ৮১০০ কোটি ডলার ফেরত

ট্রাম্পের অবৈধ শুল্কের ৮১০০ কোটি ডলার ফেরত
ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহিত
ফলো করুন

ট্রাম্পের অবৈধ শুল্কের ৮১০০ কোটি ডলার ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা একটি বড় অংশের আমদানি শুল্ক অবৈধ ঘোষিত হওয়ার পর প্রতিষ্ঠানগুলোকে বিপুল অর্থ ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। চলতি অর্থবছরে এ পর্যন্ত শুল্ক ফেরত বাবদ প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে।

সোমবার প্রকাশিত মার্কিন সরকারের বাজেটের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। গত অর্থবছরের একই সময়ে শুল্ক ফেরতের পরিমাণ ছিল প্রায় ৫০০ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেরতের অঙ্ক কয়েক গুণ বেড়েছে।

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বিদেশি পণ্যের ওপর ব্যাপক হারে অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় একতরফাভাবে এসব শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

আদালতের ওই সিদ্ধান্তের পর শুল্ক পরিশোধ করা মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মার্কিন অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ফেরত দেওয়া অর্থের বড় অংশ মে ও জুন মাসে পরিশোধ করা হয়েছে।

শুধু জুনেই প্রায় ৪ হাজার ৯২০ কোটি ডলার শুল্ক ফেরত দেওয়া হয়েছে। এর আগে মে মাসে ফেরতের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার। দুই মাসে মোট ফেরতের অঙ্ক দাঁড়ায় প্রায় ৭ হাজার ১০০ কোটি ডলার।

ট্রাম্প দাবি করেছিলেন, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিদেশে চলে যাওয়া শিল্পকারখানা যুক্তরাষ্ট্রে ফিরে আসবে, বাণিজ্য চুক্তিতে দেশটি সুবিধা পাবে এবং সরকারের বাজেট ঘাটতি কমবে।

শুল্ক থেকে পাওয়া রাজস্বের কারণে আগের অর্থবছরে বাজেট ঘাটতি কিছুটা কমলেও অর্থ ফেরতের চাপ এবং সরকারি ব্যয় বৃদ্ধির কারণে চলতি অর্থবছরে পরিস্থিতি আবার বদলে গেছে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় ১ দশমিক ৩৬৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ২ শতাংশ বেশি। একই সময়ে সরকারি ঋণের সুদ পরিশোধে এক ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ও প্রায় ৫ শতাংশ বেড়েছে। শুল্ক ফেরতের পাশাপাশি ঋণের সুদ ও প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি দেশটির সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের সাময়িক বৈশ্বিক শুল্কের মেয়াদ ২৪ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। তবে বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ আইন যথাযথভাবে প্রয়োগ না করা এবং বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদনের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস।

সূত্র: রয়টার্স 

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র রয়টার্স শুল্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ট্রাম্পের অবৈধ শুল্কের ৮১০০ কোটি ডলার ফেরত

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

ট্রাম্পের অবৈধ শুল্কের ৮১০০ কোটি ডলার ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা একটি বড় অংশের আমদানি শুল্ক অবৈধ ঘোষিত হওয়ার পর প্রতিষ্ঠানগুলোকে বিপুল অর্থ ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। চলতি অর্থবছরে এ পর্যন্ত শুল্ক ফেরত বাবদ প্রায় ৮ হাজার ১০০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে।

সোমবার প্রকাশিত মার্কিন সরকারের বাজেটের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। গত অর্থবছরের একই সময়ে শুল্ক ফেরতের পরিমাণ ছিল প্রায় ৫০০ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেরতের অঙ্ক কয়েক গুণ বেড়েছে।

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বিদেশি পণ্যের ওপর ব্যাপক হারে অতিরিক্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে ২০২৬ সালের ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় একতরফাভাবে এসব শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই।

আদালতের ওই সিদ্ধান্তের পর শুল্ক পরিশোধ করা মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মার্কিন অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ফেরত দেওয়া অর্থের বড় অংশ মে ও জুন মাসে পরিশোধ করা হয়েছে।

শুধু জুনেই প্রায় ৪ হাজার ৯২০ কোটি ডলার শুল্ক ফেরত দেওয়া হয়েছে। এর আগে মে মাসে ফেরতের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার। দুই মাসে মোট ফেরতের অঙ্ক দাঁড়ায় প্রায় ৭ হাজার ১০০ কোটি ডলার।

ট্রাম্প দাবি করেছিলেন, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিদেশে চলে যাওয়া শিল্পকারখানা যুক্তরাষ্ট্রে ফিরে আসবে, বাণিজ্য চুক্তিতে দেশটি সুবিধা পাবে এবং সরকারের বাজেট ঘাটতি কমবে।

শুল্ক থেকে পাওয়া রাজস্বের কারণে আগের অর্থবছরে বাজেট ঘাটতি কিছুটা কমলেও অর্থ ফেরতের চাপ এবং সরকারি ব্যয় বৃদ্ধির কারণে চলতি অর্থবছরে পরিস্থিতি আবার বদলে গেছে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় ১ দশমিক ৩৬৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ২ শতাংশ বেশি। একই সময়ে সরকারি ঋণের সুদ পরিশোধে এক ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ও প্রায় ৫ শতাংশ বেড়েছে। শুল্ক ফেরতের পাশাপাশি ঋণের সুদ ও প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি দেশটির সরকারি অর্থব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের সাময়িক বৈশ্বিক শুল্কের মেয়াদ ২৪ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। তবে বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ আইন যথাযথভাবে প্রয়োগ না করা এবং বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদনের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস।

সূত্র: রয়টার্স 


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ