ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি
ছবি : সংগৃহিত
ফলো করুন

উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অতিরিক্ত পানি নিরাপদে সরিয়ে নিতে তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) রাত সোয়া ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার। ওই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, একই দিন দুপুর ৩টায় পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচে ছিল। সন্ধ্যা ৬টায় তা তিন সেন্টিমিটার ওপরে ওঠে। পরে সন্ধ্যা সোয়া ৭টায় সাত সেন্টিমিটার এবং রাত সোয়া ৯টায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

পানি বাড়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

ডিমলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিচু এলাকায় পানি ঢুকেছে। জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের হিসাবে, তিস্তার পাঁচটি চর ও চরগ্রামের প্রায় তিন হাজার বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

অনেক কৃষক এখনো মাঠের ফসল ঘরে তুলতে পারেননি। পানি আরও বাড়লে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। অনেকে মাছের ঘের রক্ষায় জাল দিচ্ছেন এবং গবাদিপশু ও হাঁস-মুরগি উঁচু স্থানে সরিয়ে নিচ্ছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে বৃষ্টি অব্যাহত থাকলে তিস্তার পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন তিস্তা তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। প্রয়োজন হলে দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

ট্যাগ : বন্যা তিস্তা ব্যারাজ পানি উন্নয়ন বোর্ড

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অতিরিক্ত পানি নিরাপদে সরিয়ে নিতে তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) রাত সোয়া ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার। ওই পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, একই দিন দুপুর ৩টায় পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচে ছিল। সন্ধ্যা ৬টায় তা তিন সেন্টিমিটার ওপরে ওঠে। পরে সন্ধ্যা সোয়া ৭টায় সাত সেন্টিমিটার এবং রাত সোয়া ৯টায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে।

পানি বাড়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

ডিমলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিচু এলাকায় পানি ঢুকেছে। জলঢাকার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী ও কৈমারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের হিসাবে, তিস্তার পাঁচটি চর ও চরগ্রামের প্রায় তিন হাজার বাড়িতে পানি প্রবেশ করেছে। এতে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

অনেক কৃষক এখনো মাঠের ফসল ঘরে তুলতে পারেননি। পানি আরও বাড়লে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। অনেকে মাছের ঘের রক্ষায় জাল দিচ্ছেন এবং গবাদিপশু ও হাঁস-মুরগি উঁচু স্থানে সরিয়ে নিচ্ছেন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানে বৃষ্টি অব্যাহত থাকলে তিস্তার পানি আরও বাড়তে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন তিস্তা তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। প্রয়োজন হলে দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ