ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন দিনের উত্তরাঞ্চল সফরে তিস্তা ব্যারাজ ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তিন দিনের সফরে দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলা পরিদর্শন করছেন। সফরের প্রথম দিন রোববার (৩০ আগস্ট) তিনি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ ও সেচ প্রকল্প এলাকা ঘুরে দেখেন।এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে তার স্ত্রী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন এবং দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।তিস্তা ব্যারাজ পরিদর্শনের সময় ক্রিস্টেনসেন নদীর বর্তমান অবস্থা, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ে তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির স্বল্পতার কারণে কৃষি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় কী ধরনের প্রভাব পড়ে, তা তুলে ধরা হয়।[BANGVIEWS-POST:4786]মার্কিন রাষ্ট্রদূত তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা এবং নদীনির্ভর এলাকার সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিনসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন উপস্থিত ছিলেন।এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখান থেকে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে একটি দুগ্ধ খামার পরিদর্শন করেন।তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।[BANGVIEWS-POST:4785]সফরসূচি অনুযায়ী, তিন দিনের এ সফরে নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থাপনা, শিল্পকারখানা, কৃষি ও উন্নয়ন প্রকল্প, ধর্মীয় ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন মার্কিন রাষ্ট্রদূত।দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বাংলাবান্ধা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার। একই দিন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে।সফরের শেষ দিনে ঠাকুরগাঁও ও দিনাজপুরের কয়েকটি ঐতিহাসিক ও অবকাঠামোগত স্থাপনা পরিদর্শনের পর সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর ঘুরে দেখার কথা রয়েছে রাষ্ট্রদূতের।তিন দিনের সফর শেষে মঙ্গলবার রাতে সৈয়দপুর থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের।

তিন দিনের উত্তরাঞ্চল সফরে তিস্তা ব্যারাজ ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত