ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুতুবদিয়ায় ট্রলারডুবি, পাঁচ জেলে নিখোঁজ

ছবি : সংগৃহিত
ফলো করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সাগরে এ দুর্ঘটনা ঘটে।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরতে সাগরে যায়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর সাত জেলেকে উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন মো. সাগর, মো. করিম, আইয়ুব মনির, কামাল এবং পেকুয়া উপজেলার মগনামা এলাকার একজন জেলে।

কুতুবদিয়া থানার পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রলারডুবি ও জেলে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।

নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

ট্যাগ : কক্সবাজার দুর্ঘটনা কুতুবদিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কুতুবদিয়ায় ট্রলারডুবি, পাঁচ জেলে নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সাগরে এ দুর্ঘটনা ঘটে।

কুতুবদিয়া মৎস্য ফেডারেশনের সভাপতি আবুল কালাম জানান, বড়ঘোপ দক্ষিণ অমজাখালী এলাকার নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামের ট্রলারটি ১২ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরতে সাগরে যায়। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর সাত জেলেকে উদ্ধার করা হলেও পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রয়েছেন মো. সাগর, মো. করিম, আইয়ুব মনির, কামাল এবং পেকুয়া উপজেলার মগনামা এলাকার একজন জেলে।

কুতুবদিয়া থানার পরিদর্শক ফারুক আহমেদ জানান, ট্রলারডুবি ও জেলে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে।

নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ