ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
ফলো করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুততম সময়ের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।

নার্সদের অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন। এ হিসাবে নার্সের ৪ হাজার ৫৭৭টি পদ এখনো খালি রয়েছে।

মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবায় জনবল সংকট আরও বেশি। বিভিন্ন শ্রেণির মোট ৬৫ হাজার ২৩০টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। শূন্য রয়েছে ১৮ হাজার ৯৪৭টি পদ।

পরিবার কল্যাণ সহকারীর ২৩ হাজার ৫০০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন। এ পদে ৮ হাজার ২৯৩টি শূন্যতা রয়েছে। পরিবার কল্যাণ পরিদর্শিকার ৬ হাজার ৩৬১টি পদের মধ্যে ৩ হাজার ১৬১টি খালি।

কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদ রয়েছে ১৪ হাজার ৪৬০টি। এর মধ্যে ৫৪০টি পদ শূন্য। স্বাস্থ্য সহকারীর ২০ হাজার ৯০৯টি পদের মধ্যে খালি রয়েছে ৬ হাজার ৯৫৩টি।

মন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসক সংকট কমাতে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

দশম গ্রেডের মিডওয়াইফ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল গত ১৯ এপ্রিল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ যাচাই চলছে। এসব প্রক্রিয়া শেষ হলে তাদের পদায়ন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ট্যাগ : স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দ্রুত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুততম সময়ের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।

নার্সদের অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন। এ হিসাবে নার্সের ৪ হাজার ৫৭৭টি পদ এখনো খালি রয়েছে।

মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবায় জনবল সংকট আরও বেশি। বিভিন্ন শ্রেণির মোট ৬৫ হাজার ২৩০টি অনুমোদিত পদের মধ্যে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। শূন্য রয়েছে ১৮ হাজার ৯৪৭টি পদ।

পরিবার কল্যাণ সহকারীর ২৩ হাজার ৫০০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন। এ পদে ৮ হাজার ২৯৩টি শূন্যতা রয়েছে। পরিবার কল্যাণ পরিদর্শিকার ৬ হাজার ৩৬১টি পদের মধ্যে ৩ হাজার ১৬১টি খালি।

কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার পদ রয়েছে ১৪ হাজার ৪৬০টি। এর মধ্যে ৫৪০টি পদ শূন্য। স্বাস্থ্য সহকারীর ২০ হাজার ৯০৯টি পদের মধ্যে খালি রয়েছে ৬ হাজার ৯৫৩টি।

মন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসক সংকট কমাতে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণেও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

দশম গ্রেডের মিডওয়াইফ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল গত ১৯ এপ্রিল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ যাচাই চলছে। এসব প্রক্রিয়া শেষ হলে তাদের পদায়ন করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ