ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আরও পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিতে সড়ক, নিচু এলাকা ও বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরির আশঙ্কাও রয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আগামী পাঁচ দিনও বৃষ্টিপাতের প্রবণতা পুরোপুরি কমে যাওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ঢাকা শহরে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সোমবারও ঢাকার বড় অংশে জলাবদ্ধতায় যান চলাচল ও স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, কিছু বিভাগে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। তবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে।

ট্যাগ : বাংলাদেশ আবহাওয়া বৃষ্টিপাত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আরও পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টিতে সড়ক, নিচু এলাকা ও বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৩ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরির আশঙ্কাও রয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। আগামী পাঁচ দিনও বৃষ্টিপাতের প্রবণতা পুরোপুরি কমে যাওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই পরিস্থিতি আরও কয়েক দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ঢাকা শহরে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সোমবারও ঢাকার বড় অংশে জলাবদ্ধতায় যান চলাচল ও স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, কিছু বিভাগে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে পারে। তবে দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ