ঢাকা, বাংলাদেশ
২২° ঢাকা · পরিষ্কার আকাশ ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যোগ্য ও দক্ষ মানুষ রাজনীতিতে আসতে চান না: ডেপুটি স্পিকার

যোগ্য ও দক্ষ মানুষ রাজনীতিতে আসতে চান না: ডেপুটি স্পিকার
ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের যোগ্য, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের রাজনীতিতে অংশগ্রহণের অনীহা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদকে আরও দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে যারা মেধা, যোগ্যতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম, তাদের অনেকেই রাজনীতিতে আসতে আগ্রহী নন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের দ্য সিক্স সিজনস হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে যোগ্য ও দক্ষ নাগরিকদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্ম, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এসব মানুষ জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হয়ে নিজেদের জ্ঞান, মেধা, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে পারেন। এতে রাষ্ট্র পরিচালনা, দেশ গঠন এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, দেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারও বারবার ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার নতুন যাত্রা শুরু হয়েছিল। তার মতে, সে সময় একটি কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে ২০০৮ সালের পর দেশের গণতান্ত্রিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ওই সময় থেকে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সমালোচনা করে কায়সার কামাল অভিযোগ করেন, তৎকালীন সরকার নির্বাচন কমিশনকে ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। এসব নির্বাচনকে তিনি প্রহসনমূলক ও ডামি নির্বাচন হিসেবে অভিহিত করেন।

জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সংসদ ও সংসদ সচিবালয়কে আরও শক্তিশালী এবং কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো দূর করা প্রয়োজন।

এ জন্য রাজনৈতিক অঙ্গনে যোগ্য মানুষের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সংসদের কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন ব্যারিস্টার কায়সার কামাল।

ট্যাগ : ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার২৬
  • ২৬ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২০ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


যোগ্য ও দক্ষ মানুষ রাজনীতিতে আসতে চান না: ডেপুটি স্পিকার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

দেশের যোগ্য, দক্ষ ও পেশাদার ব্যক্তিদের রাজনীতিতে অংশগ্রহণের অনীহা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বাংলাদেশের জাতীয় সংসদকে আরও দক্ষ ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে যারা মেধা, যোগ্যতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম, তাদের অনেকেই রাজনীতিতে আসতে আগ্রহী নন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর গুলশানের দ্য সিক্স সিজনস হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে যোগ্য ও দক্ষ নাগরিকদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্ম, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মেধাবী ও সচেতন মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এসব মানুষ জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হয়ে নিজেদের জ্ঞান, মেধা, অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে পারেন। এতে রাষ্ট্র পরিচালনা, দেশ গঠন এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, দেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকারও বারবার ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রসঙ্গ উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার নতুন যাত্রা শুরু হয়েছিল। তার মতে, সে সময় একটি কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

অন্যদিকে ২০০৮ সালের পর দেশের গণতান্ত্রিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ওই সময় থেকে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্রমাগত বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সমালোচনা করে কায়সার কামাল অভিযোগ করেন, তৎকালীন সরকার নির্বাচন কমিশনকে ক্ষমতা ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। এসব নির্বাচনকে তিনি প্রহসনমূলক ও ডামি নির্বাচন হিসেবে অভিহিত করেন।

জাতীয় সংসদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, সংসদ ও সংসদ সচিবালয়কে আরও শক্তিশালী এবং কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিদ্যমান সীমাবদ্ধতাগুলো দূর করা প্রয়োজন।

এ জন্য রাজনৈতিক অঙ্গনে যোগ্য মানুষের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি সংসদের কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন ব্যারিস্টার কায়সার কামাল।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ