ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ ঘিরে আগুন, ইরানের দক্ষিণ উপকূলে মার্কিন হামলা

হরমুজ ঘিরে আগুন, ইরানের দক্ষিণ উপকূলে মার্কিন হামলা
সংগৃহীত ছবি
ফলো করুন

হরমুজ প্রণালি থেকে ওমান উপসাগর পর্যন্ত ইরানের দক্ষিণ উপকূল বরাবর নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গুরুত্বপূর্ণ এই নৌপথ উন্মুক্ত রাখার লক্ষ্যে চালানো এই হামলায় বন্দর আব্বাস, চাবাহার ও ইরানশহরের মতো এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে, মার্কিন এই হামলার তীব্র প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সাম্প্রতিক এই উত্তেজনার ফলে যুদ্ধ অবসানের লক্ষ্যে গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থায়ী চুক্তিতে পরিণত হওয়ার আশা অনেকটাই ম্লান হয়ে গেছে।

ইরানের রেভোলিউশনারি গার্ডস জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে তারা কুয়েতে দুটি এবং বাহরাইনে দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে; রাতের বেলা চালানো নতুন হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তারা বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায়, তবে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য ঘাঁটিতেও তাদের এই পাল্টা হামলা বিস্তৃত হবে। 

ইরানের দক্ষিণ উপকূলের বন্দর আব্বাস (নৌবাহিনী ও রেভল্যুশনারি গার্ডের স্থাপনা), কোনারাক এবং চাবাহারে আঘাত হানা হয়েছে। চাবাহারে একটি মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শহরটির কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও পরে তা স্বাভাবিক হয়। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরে হামলায় এক দমকলকর্মী নিহত হয়েছেন। উত্তর ইরানের আক্কালা শহরের কাছে একটি রেলসেতুতেও হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি নৌচলাচলের জন্য উন্মুক্ত রাখতেই এই হামলা। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার রাতের হামলা আগের দিনের তুলনায় সংখ্যায় আরও বেশি হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, এটি গতকাল ইরানের জাহাজগুলোতে বোমা হামলার প্রতিশোধ। যদি এটি আবার ঘটে, তবে পরিস্থিতি আরও অনেক খারাপ হবে!

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সাথে যুক্ত গণমাধ্যম ‘নুরনিউজ’ সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান শিগগিরই এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টাও একই হুমকির প্রতিধ্বনি করেছেন।

বুধবার দিনের শুরুতে ইরান জানিয়েছিল, অবকাঠামোর ওপর আগের মার্কিন হামলার জবাবে তারা বাহরাইন এবং কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মূলত জাহাজে হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছিল। 

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


হরমুজ ঘিরে আগুন, ইরানের দক্ষিণ উপকূলে মার্কিন হামলা

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

হরমুজ প্রণালি থেকে ওমান উপসাগর পর্যন্ত ইরানের দক্ষিণ উপকূল বরাবর নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গুরুত্বপূর্ণ এই নৌপথ উন্মুক্ত রাখার লক্ষ্যে চালানো এই হামলায় বন্দর আব্বাস, চাবাহার ও ইরানশহরের মতো এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে, মার্কিন এই হামলার তীব্র প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সাম্প্রতিক এই উত্তেজনার ফলে যুদ্ধ অবসানের লক্ষ্যে গত ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থায়ী চুক্তিতে পরিণত হওয়ার আশা অনেকটাই ম্লান হয়ে গেছে।

ইরানের রেভোলিউশনারি গার্ডস জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে তারা কুয়েতে দুটি এবং বাহরাইনে দুটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে; রাতের বেলা চালানো নতুন হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তারা বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও হামলা চালায়, তবে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য ঘাঁটিতেও তাদের এই পাল্টা হামলা বিস্তৃত হবে। 

ইরানের দক্ষিণ উপকূলের বন্দর আব্বাস (নৌবাহিনী ও রেভল্যুশনারি গার্ডের স্থাপনা), কোনারাক এবং চাবাহারে আঘাত হানা হয়েছে। চাবাহারে একটি মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শহরটির কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও পরে তা স্বাভাবিক হয়। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইরানশহরের বিমানবন্দরে হামলায় এক দমকলকর্মী নিহত হয়েছেন। উত্তর ইরানের আক্কালা শহরের কাছে একটি রেলসেতুতেও হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালি নৌচলাচলের জন্য উন্মুক্ত রাখতেই এই হামলা। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার রাতের হামলা আগের দিনের তুলনায় সংখ্যায় আরও বেশি হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, এটি গতকাল ইরানের জাহাজগুলোতে বোমা হামলার প্রতিশোধ। যদি এটি আবার ঘটে, তবে পরিস্থিতি আরও অনেক খারাপ হবে!

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সাথে যুক্ত গণমাধ্যম ‘নুরনিউজ’ সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান শিগগিরই এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টাও একই হুমকির প্রতিধ্বনি করেছেন।

বুধবার দিনের শুরুতে ইরান জানিয়েছিল, অবকাঠামোর ওপর আগের মার্কিন হামলার জবাবে তারা বাহরাইন এবং কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মূলত জাহাজে হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছিল। 

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ