জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ক্যাডার বহির্ভূত ২৭ জন সহকারী সচিবের চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত নিয়োগবিধির শর্ত পূরণ করায় তাঁদের চাকরি স্থায়ীকরণের অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহকারী সচিব পদে যোগদানের তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হিসেবে গণ্য হবে।
রোববার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালার নির্ধারিত শর্ত পূরণ করেছেন সংশ্লিষ্ট ২৭ কর্মকর্তা।
এর পরিপ্রেক্ষিতে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে তাঁদের চাকরি স্থায়ী করা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, চাকরি স্থায়ীকরণের কার্যকারিতা প্রজ্ঞাপন জারির দিন থেকে নয়, বরং প্রত্যেক কর্মকর্তার সংশ্লিষ্ট পদে যোগদানের তারিখ থেকে গণনা করা হবে।














মন্তব্যসমূহ