ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েল-ইরান দুই পক্ষকেই কড়া বার্তা লেবাননের প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত
ফলো করুন

লেবাননের পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র নিয়ন্ত্রণের সুযোগ থাকা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৈরুতের উত্তরে দবায়েহ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট আউন।

প্রেসিডেন্টের মতে, লেবাননের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় দুটি বাধা হলো দেশটির ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে বিদেশি হস্তক্ষেপ। এ দুটি সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় লেবানন এখনো স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে পারছে না।

আউন বলেন, দেশের কিছু অঞ্চল এখনো দখলদারিত্বের অধীনে রয়েছে। সংঘাতের কারণে বাস্তুচ্যুত সবাই নিজ বাড়িতে ফিরতে পারেননি। এমনকি যুদ্ধ শুরু কিংবা শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও পুরোপুরি রাষ্ট্রের হাতে নেই। এসব বাস্তবতায় লেবাননের স্বাধীনতাকে সম্পূর্ণ বলা যায় না।

ইসরায়েলের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে প্রেসিডেন্ট আউন বলেন, “লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে আসুন। আপনাদের হামলা বন্ধ করুন। আর আমাদের বন্দিদের তাদের ঘরে ফিরিয়ে দিন।”

ইরানের প্রতিও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। তেহরানের উদ্দেশে আউন বলেন, “রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র রাখার সময় শেষ হয়ে গেছে।”

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সরকারি উদ্যোগের কথাও পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত কিংবা অন্য দেশের স্বার্থ রক্ষায় ব্যবহৃত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে না।

লেবাননের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন ইসরায়েলের সঙ্গে দেশটির সংঘাত নিরসনের প্রচেষ্টা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হলে লেবাননেও নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

ওই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার তথ্য পাওয়া গেছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গত জুনে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হয়। এর আওতায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহসহ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

তবে যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলার ঘটনা অব্যাহত থাকায় সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।

স্বাধীনতা দিবসের ভাষণে দীর্ঘ সংঘাতের পাশাপাশি লেবাননের অর্থনৈতিক সংকট নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট আউন। তিনি জানান, সাধারণ মানুষ এখনো ব্যাংকে জমা রাখা অর্থ তুলতে সমস্যায় পড়ছেন। কাজ ও উন্নত ভবিষ্যতের আশায় তরুণদের একটি অংশ দেশ ছাড়ছেন। অন্যদিকে বহু পরিবার আগামী দিনের অনিশ্চয়তা নিয়ে জীবন কাটাচ্ছে।

এ পরিস্থিতিতে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেন তিনি।

দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি জাতীয় উদ্ধার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান প্রেসিডেন্ট আউন। পরিকল্পনাটিতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ইরানের হস্তক্ষেপ বন্ধের বিষয়গুলোকে সমান্তরালভাবে মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

লেবাননের প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য একদিকে বিদেশি সেনা প্রত্যাহার, অন্যদিকে অস্ত্র ও নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত রাষ্ট্রের অধীনে আনাকে অপরিহার্য মনে করছে তাঁর সরকার।

সূত্র: আরব নিউজ।

ট্যাগ : ইরান লেবানন হিজবুল্লাহ ইসরায়েল জোসেফ আউন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ইসরায়েল-ইরান দুই পক্ষকেই কড়া বার্তা লেবাননের প্রেসিডেন্টের

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

লেবাননের পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে কোনো সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র নিয়ন্ত্রণের সুযোগ থাকা উচিত নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৈরুতের উত্তরে দবায়েহ এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট আউন।

প্রেসিডেন্টের মতে, লেবাননের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় দুটি বাধা হলো দেশটির ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব এবং অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে বিদেশি হস্তক্ষেপ। এ দুটি সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত হওয়ায় লেবানন এখনো স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে পারছে না।

আউন বলেন, দেশের কিছু অঞ্চল এখনো দখলদারিত্বের অধীনে রয়েছে। সংঘাতের কারণে বাস্তুচ্যুত সবাই নিজ বাড়িতে ফিরতে পারেননি। এমনকি যুদ্ধ শুরু কিংবা শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও পুরোপুরি রাষ্ট্রের হাতে নেই। এসব বাস্তবতায় লেবাননের স্বাধীনতাকে সম্পূর্ণ বলা যায় না।

ইসরায়েলের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে প্রেসিডেন্ট আউন বলেন, “লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সরে আসুন। আপনাদের হামলা বন্ধ করুন। আর আমাদের বন্দিদের তাদের ঘরে ফিরিয়ে দিন।”

ইরানের প্রতিও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। তেহরানের উদ্দেশে আউন বলেন, “রাষ্ট্রের কর্তৃত্বের বাইরে অস্ত্র রাখার সময় শেষ হয়ে গেছে।”

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সরকারি উদ্যোগের কথাও পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত কিংবা অন্য দেশের স্বার্থ রক্ষায় ব্যবহৃত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকতে পারে না।

লেবাননের এই অবস্থান এমন সময়ে সামনে এলো, যখন ইসরায়েলের সঙ্গে দেশটির সংঘাত নিরসনের প্রচেষ্টা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হলে লেবাননেও নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

ওই সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বিপুলসংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার তথ্য পাওয়া গেছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা এখনো ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গত জুনে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হয়। এর আওতায় ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হিজবুল্লাহসহ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

তবে যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলার ঘটনা অব্যাহত থাকায় সমঝোতা বাস্তবায়নের অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।

স্বাধীনতা দিবসের ভাষণে দীর্ঘ সংঘাতের পাশাপাশি লেবাননের অর্থনৈতিক সংকট নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট আউন। তিনি জানান, সাধারণ মানুষ এখনো ব্যাংকে জমা রাখা অর্থ তুলতে সমস্যায় পড়ছেন। কাজ ও উন্নত ভবিষ্যতের আশায় তরুণদের একটি অংশ দেশ ছাড়ছেন। অন্যদিকে বহু পরিবার আগামী দিনের অনিশ্চয়তা নিয়ে জীবন কাটাচ্ছে।

এ পরিস্থিতিতে রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেন তিনি।

দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় সরকার একটি জাতীয় উদ্ধার পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান প্রেসিডেন্ট আউন। পরিকল্পনাটিতে ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং ইরানের হস্তক্ষেপ বন্ধের বিষয়গুলোকে সমান্তরালভাবে মোকাবিলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

লেবাননের প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য একদিকে বিদেশি সেনা প্রত্যাহার, অন্যদিকে অস্ত্র ও নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত রাষ্ট্রের অধীনে আনাকে অপরিহার্য মনে করছে তাঁর সরকার।

সূত্র: আরব নিউজ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ