ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো হলে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া বৃদ্ধি ঠেকাতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় পোশাকশ্রমিক, শ্রমিকনেতা ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

মীর শাহে আলম বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে মজুরি বৃদ্ধির বিষয়ে সমঝোতার প্রক্রিয়াও চলছে। তবে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাসাভাড়া বেড়ে গেলে শ্রমিকদের ওপর নতুন করে আর্থিক চাপ তৈরি হবে।

এ কারণে শ্রমিক অধ্যুষিত এলাকার বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মজুরি বৃদ্ধির সুযোগ নিয়ে কোনো বাড়ির মালিক ভাড়া বাড়ালে শ্রমিকদের তা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, এ নির্দেশনা শুধু সাভারের জন্য নয়, পোশাকশ্রমিক অধ্যুষিত সব এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

পোশাকশ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রচলিত নিয়মে পাঁচ বছর পরপর শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণ করা হলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বেতন বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

মীর শাহে আলম বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবির বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে। তবে দাবি আদায়ের নামে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার প্রসঙ্গ তুলে তিনি জানান, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাভার পৌরসভায় আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পোশাকশ্রমিক নেতারাও সভায় অংশ নেন।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি তাঁদের আবাসন ব্যয় যাতে অতিরিক্ত বেড়ে না যায়, সে বিষয়ে বাড়ির মালিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ নিরসনে আলোচনা ও সমঝোতার ওপর গুরুত্ব দেন তিনি।

ট্যাগ : মীর শাহে আলম পোশাকশ্রমিক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির সুযোগ নিয়ে বাড়িভাড়া বাড়ানো হলে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া বৃদ্ধি ঠেকাতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় পোশাকশ্রমিক, শ্রমিকনেতা ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

মীর শাহে আলম বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে মজুরি বৃদ্ধির বিষয়ে সমঝোতার প্রক্রিয়াও চলছে। তবে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাসাভাড়া বেড়ে গেলে শ্রমিকদের ওপর নতুন করে আর্থিক চাপ তৈরি হবে।

এ কারণে শ্রমিক অধ্যুষিত এলাকার বাড়ির মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, মজুরি বৃদ্ধির সুযোগ নিয়ে কোনো বাড়ির মালিক ভাড়া বাড়ালে শ্রমিকদের তা স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, এ নির্দেশনা শুধু সাভারের জন্য নয়, পোশাকশ্রমিক অধ্যুষিত সব এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

পোশাকশ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রচলিত নিয়মে পাঁচ বছর পরপর শ্রমিকদের মজুরি কাঠামো নির্ধারণ করা হলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের মাথায় মজুরি বোর্ড গঠন করেছে।

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, বেতন বৃদ্ধির বিষয়ে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

মীর শাহে আলম বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবির বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থান রয়েছে। তবে দাবি আদায়ের নামে নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতার প্রসঙ্গ তুলে তিনি জানান, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাভার পৌরসভায় আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পোশাকশ্রমিক নেতারাও সভায় অংশ নেন।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি তাঁদের আবাসন ব্যয় যাতে অতিরিক্ত বেড়ে না যায়, সে বিষয়ে বাড়ির মালিকদের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। একই সঙ্গে শ্রমিক অসন্তোষ নিরসনে আলোচনা ও সমঝোতার ওপর গুরুত্ব দেন তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ