ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তাজমহলে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

ভারত সফরে গিয়ে ঐতিহাসিক তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। তবে দিল্লির বিখ্যাত হজরত নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি পাননি তিনি। নিরাপত্তাসংক্রান্ত কারণ দেখিয়ে পাকিস্তানি মন্ত্রীর ওই সফরের প্রস্তাব অনুমোদন করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২১ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মুসাদ্দিক মালিক বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লির ঐতিহাসিক পুরানা কিলায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ভারত সফরের সময় আগ্রার তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের মন্ত্রী। এ জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়।

প্রথমে ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছিল, এসসিও সম্মেলনের বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি মুসাদ্দিক মালিককে।

তবে পরবর্তী সময়ে অবস্থান স্পষ্ট করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগ্রার তাজমহল পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু নিজামুদ্দিন দরগায় যাওয়ার প্রস্তাবে নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়নি।

ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী, মুসাদ্দিক মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল তাজমহল ছাড়াও দিল্লির কয়েকটি ঐতিহাসিক ও পর্যটনস্থান পরিদর্শন করতে পারবে।

এসব স্থানের মধ্যে রয়েছে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, দিল্লি হাট এবং কিলা রায় পিথোরা।

তবে নিজামুদ্দিন দরগা পরিদর্শনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কেন নির্দিষ্ট ওই স্থানে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়নি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর এই ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

২০২৫ সালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে। এর ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ওই সংঘাতের পর প্রথমবারের মতো পাকিস্তানের একজন কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন।

এর আগে ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন। এরপর প্রায় সাড়ে তিন বছর কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করেননি।

বর্তমান সফরে মুসাদ্দিক মালিকের নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধি দল এসসিওর সভ্যতাবিষয়ক সংলাপে অংশ নিচ্ছে।

ভারতের পক্ষ থেকে তাজমহলসহ কয়েকটি স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হলেও নিজামুদ্দিন দরগা সফরে নিরাপত্তা ছাড়পত্র না দেওয়ায় বিষয়টি সংবাদমাধ্যমের আলোচনায় এসেছে।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ : ভারত পাকিস্তান তাজমহল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

তাজমহলে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের মন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

ভারত সফরে গিয়ে ঐতিহাসিক তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। তবে দিল্লির বিখ্যাত হজরত নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি পাননি তিনি। নিরাপত্তাসংক্রান্ত কারণ দেখিয়ে পাকিস্তানি মন্ত্রীর ওই সফরের প্রস্তাব অনুমোদন করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২১ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মুসাদ্দিক মালিক বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লির ঐতিহাসিক পুরানা কিলায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ভারত সফরের সময় আগ্রার তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তানের মন্ত্রী। এ জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়।

প্রথমে ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছিল, এসসিও সম্মেলনের বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি মুসাদ্দিক মালিককে।

তবে পরবর্তী সময়ে অবস্থান স্পষ্ট করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগ্রার তাজমহল পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু নিজামুদ্দিন দরগায় যাওয়ার প্রস্তাবে নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়নি।

ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী, মুসাদ্দিক মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল তাজমহল ছাড়াও দিল্লির কয়েকটি ঐতিহাসিক ও পর্যটনস্থান পরিদর্শন করতে পারবে।

এসব স্থানের মধ্যে রয়েছে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, দিল্লি হাট এবং কিলা রায় পিথোরা।

তবে নিজামুদ্দিন দরগা পরিদর্শনের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কেন নির্দিষ্ট ওই স্থানে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়নি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রীর এই ভারত সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

২০২৫ সালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঘটনা ঘটে। এর ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ওই সংঘাতের পর প্রথমবারের মতো পাকিস্তানের একজন কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন।

এর আগে ২০২৩ সালের মে মাসে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতের গোয়ায় এসসিওর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিয়েছিলেন। এরপর প্রায় সাড়ে তিন বছর কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করেননি।

বর্তমান সফরে মুসাদ্দিক মালিকের নেতৃত্বে পাকিস্তানের প্রতিনিধি দল এসসিওর সভ্যতাবিষয়ক সংলাপে অংশ নিচ্ছে।

ভারতের পক্ষ থেকে তাজমহলসহ কয়েকটি স্থাপনা পরিদর্শনের অনুমতি দেওয়া হলেও নিজামুদ্দিন দরগা সফরে নিরাপত্তা ছাড়পত্র না দেওয়ায় বিষয়টি সংবাদমাধ্যমের আলোচনায় এসেছে।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বিরোধ তৈরি হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ