ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের করাচি উপকূলে পাঁচজন ক্রু সদস্যসহ একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে মঙ্গলবার রাতে বোয়িং ৭৩৭ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পাকিস্তানের এভিয়েশন কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে বিমানটিতে নেভিগেশন ত্রুটি দেখা দিয়েছিল। ঘটনার পর থেকে দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী অনুসন্ধান অভিযান চালাচ্ছে। তবে প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো বিমানটির সন্ধান পাওয়া যায়নি।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কে-টু এয়ারওয়েজ পরিচালনা করছিল। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বিমানে থাকা পাঁচ ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করেছে এবং জানিয়েছে, তারা পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

কে-টু এয়ারওয়েজ বলেছে, নিখোঁজ সহকর্মীদের নিরাপত্তার জন্য তারা প্রার্থনা করছে।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, খাড়াভাবে নিচে নামার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা রেকর্ড করা হয়।

পাকিস্তানে সর্বশেষ বড় বিমান দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। সে সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান করাচি বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ৯৯ আরোহীর মধ্যে মাত্র দুজন বেঁচে যান।

ট্যাগ : পাকিস্তান বিমান নিখোঁজ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তানের করাচি উপকূলে পাঁচজন ক্রু সদস্যসহ একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে মঙ্গলবার রাতে বোয়িং ৭৩৭ বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পাকিস্তানের এভিয়েশন কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে বিমানটিতে নেভিগেশন ত্রুটি দেখা দিয়েছিল। ঘটনার পর থেকে দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনী অনুসন্ধান অভিযান চালাচ্ছে। তবে প্রায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো বিমানটির সন্ধান পাওয়া যায়নি।

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে বিমানটি দ্রুত নিচে নামতে শুরু করে। এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কে-টু এয়ারওয়েজ পরিচালনা করছিল। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বিমানে থাকা পাঁচ ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করেছে এবং জানিয়েছে, তারা পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে।

কে-টু এয়ারওয়েজ বলেছে, নিখোঁজ সহকর্মীদের নিরাপত্তার জন্য তারা প্রার্থনা করছে।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, খাড়াভাবে নিচে নামার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা রেকর্ড করা হয়।

পাকিস্তানে সর্বশেষ বড় বিমান দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। সে সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান করাচি বিমানবন্দরে অবতরণের আগে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ৯৯ আরোহীর মধ্যে মাত্র দুজন বেঁচে যান।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ