ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষাহীনদের বেকারত্ব ১.২৫ শতাংশ, স্নাতকদের ১৩.৫৪: ঢাবি উপাচার্য

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের তুলনায় উচ্চশিক্ষিত স্নাতকদের বেকারত্বের হার অনেক বেশি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন জনগোষ্ঠীর বেকারত্বের হার ১ দশমিক ২৫ শতাংশ হলেও স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে তা ১৩ দশমিক ৫৪ শতাংশ। শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার বড় ধরনের ব্যবধানকে এ পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স।

উপাচার্য বলেন, দেশের লাখ লাখ শিক্ষিত তরুণ চাকরির অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে শিল্প ও সেবা খাতের বিভিন্ন পদে বিদেশি কর্মীরা কাজ করছেন। এ পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের পাঠদান এবং শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির মধ্যে দক্ষতার ব্যবধানের বিষয়টি সামনে এনেছে।

২০২৪ সালের অর্থনৈতিক শুমারির তথ্য উল্লেখ করে তিনি বলেন, কারিগরি ও প্রকৌশল পদের ক্ষেত্রে ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদের ক্ষেত্রে ২৩ দশমিক ৩৬ শতাংশ বিদেশি কর্মীর সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রভাবে বিশ্বব্যাপী কর্মসংস্থানের ধরন বদলে যাওয়ার বিষয়েও সতর্ক করেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাবে বিশ্বে ৯ কোটি ২০ লাখ প্রচলিত চাকরি বিলুপ্ত হতে পারে। একই সময়ে নতুন ধরনের ১৭ কোটি কর্মসংস্থান তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে।

তাঁর মতে, পরিবর্তিত অর্থনীতিতে প্রতিযোগিতা করতে হলে দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় মৌলিক সংস্কার প্রয়োজন।

মানসম্মত শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরির জন্য বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এ লক্ষ্যে উচ্চশিক্ষার আইনি কাঠামো পুনর্বিন্যাস, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং শিল্প খাতে গবেষণা কার্যক্রমের প্রসারের প্রস্তাব করেন উপাচার্য।

পাশাপাশি পাঠ্যক্রম তৈরি ও শ্রেণিকক্ষে পাঠদানের প্রক্রিয়ায় শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু প্রচলিত জ্ঞান বিতরণে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তর করতে হবে।

রাষ্ট্র, সমাজ, অর্থনীতি ও শিল্প খাতের বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনের সহযোগিতার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের জন্য অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি দেশের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ সফল করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

উন্নত দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উচ্চশিক্ষা এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

একই সঙ্গে নতুন চিন্তাভাবনা, উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সেশনজট নিরসন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বাড়ানো এবং সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।

সেমিনারে বক্তারা উচ্চশিক্ষার সঙ্গে শিল্প খাতের বাস্তব চাহিদার সমন্বয়, গবেষণার প্রয়োগ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দেন।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শিক্ষাহীনদের বেকারত্ব ১.২৫ শতাংশ, স্নাতকদের ১৩.৫৪: ঢাবি উপাচার্য

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষের তুলনায় উচ্চশিক্ষিত স্নাতকদের বেকারত্বের হার অনেক বেশি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন জনগোষ্ঠীর বেকারত্বের হার ১ দশমিক ২৫ শতাংশ হলেও স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে তা ১৩ দশমিক ৫৪ শতাংশ। শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার বড় ধরনের ব্যবধানকে এ পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্স।

উপাচার্য বলেন, দেশের লাখ লাখ শিক্ষিত তরুণ চাকরির অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে শিল্প ও সেবা খাতের বিভিন্ন পদে বিদেশি কর্মীরা কাজ করছেন। এ পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ের পাঠদান এবং শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির মধ্যে দক্ষতার ব্যবধানের বিষয়টি সামনে এনেছে।

২০২৪ সালের অর্থনৈতিক শুমারির তথ্য উল্লেখ করে তিনি বলেন, কারিগরি ও প্রকৌশল পদের ক্ষেত্রে ২২ দশমিক ৭০ শতাংশ এবং প্রশাসনিক ও হিসাবরক্ষণ পদের ক্ষেত্রে ২৩ দশমিক ৩৬ শতাংশ বিদেশি কর্মীর সংশ্লিষ্টতার তথ্য রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রভাবে বিশ্বব্যাপী কর্মসংস্থানের ধরন বদলে যাওয়ার বিষয়েও সতর্ক করেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাবে বিশ্বে ৯ কোটি ২০ লাখ প্রচলিত চাকরি বিলুপ্ত হতে পারে। একই সময়ে নতুন ধরনের ১৭ কোটি কর্মসংস্থান তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে।

তাঁর মতে, পরিবর্তিত অর্থনীতিতে প্রতিযোগিতা করতে হলে দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় মৌলিক সংস্কার প্রয়োজন।

মানসম্মত শিক্ষা ও দক্ষ জনশক্তি তৈরির জন্য বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এ লক্ষ্যে উচ্চশিক্ষার আইনি কাঠামো পুনর্বিন্যাস, প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি এবং শিল্প খাতে গবেষণা কার্যক্রমের প্রসারের প্রস্তাব করেন উপাচার্য।

পাশাপাশি পাঠ্যক্রম তৈরি ও শ্রেণিকক্ষে পাঠদানের প্রক্রিয়ায় শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষাবিদদের ভিজিটিং ফ্যাকাল্টি ও মেন্টর হিসেবে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু প্রচলিত জ্ঞান বিতরণে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মৌলিক ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞানকে উদ্ভাবনী উদ্যোগে রূপান্তর করতে হবে।

রাষ্ট্র, সমাজ, অর্থনীতি ও শিল্প খাতের বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাঙ্গনের সহযোগিতার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের জন্য অনুসরণযোগ্য উদাহরণ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি দেশের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ সফল করতে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

উন্নত দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উচ্চশিক্ষা এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

একই সঙ্গে নতুন চিন্তাভাবনা, উদ্ভাবন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, বিশ্ববিদ্যালয়গুলোর সেশনজট নিরসন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের কারিগরি ও পেশাগত দক্ষতা বাড়ানো এবং সময়োপযোগী পাঠ্যক্রম প্রণয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।

আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম খন্দকার।

সেমিনারে বক্তারা উচ্চশিক্ষার সঙ্গে শিল্প খাতের বাস্তব চাহিদার সমন্বয়, গবেষণার প্রয়োগ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ