ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গঙ্গার পানি নিয়ে অনিশ্চয়তা, নতুন চুক্তির অপেক্ষায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র ২০ দিন। কিন্তু ৩০ বছর মেয়াদি এই চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা ও ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা চেয়ে নতুন বা সংশোধিত চুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

এর মধ্যেই রোববার (২২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে ২০২৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তবে এই বৈঠকে চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

যৌথ নদী কমিশনের সদস্য ড. মো. আনোয়ার কাদির জানান, চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন প্রস্তুতের কাজ শেষ হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদনটি বাংলাদেশ ও ভারত সরকারের কাছে পাঠানোর কথা রয়েছে।

চুক্তির মেয়াদ শেষ, আলোচনা শুরু হয়নি

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টনের ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে।

চুক্তির আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভারতের ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়।

যৌথ কমিটি পানির প্রবাহ, বণ্টন এবং চুক্তি বাস্তবায়নের তথ্য পর্যালোচনা করে দুই দেশের সরকারের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দেয়।

তবে এ কমিটির দায়িত্ব চুক্তি বাস্তবায়নের পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ। চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তি সম্পাদনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই। বিষয়টি দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

ফলে গঙ্গার পানিবণ্টন নিয়ে ঢাকায় বৈঠক হলেও চুক্তির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়েছে।

ভারতের আনুষ্ঠানিক সাড়ার অপেক্ষায় বাংলাদেশ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আলোচনা শুরুর জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

এ লক্ষ্যে গত জুনে একটি কারিগরি কমিটি গঠন করে সরকার। কমিটির প্রধান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন ভারতের উদ্যোগের অপেক্ষায় রয়েছে ঢাকা।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী কূটনৈতিক মাধ্যমে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন। এতে চুক্তির ভবিষ্যৎ নিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর অনুরোধ করা হয়।

পাশাপাশি ভারতকে একটি সমান্তরাল কারিগরি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আগস্টেও একই অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, অভিন্ন নদীর পানি বণ্টনসংক্রান্ত আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা।

তবে গঙ্গা চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক আলোচনা কবে শুরু হবে, সে বিষয়ে ভারত এখনো নির্দিষ্ট কোনো সময় ঘোষণা করেনি।

বাংলাদেশের মূল লক্ষ্য শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়। নতুন ব্যবস্থায় শুষ্ক মৌসুমে নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা রাখতে চায় ঢাকা।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী জানিয়েছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির নিশ্চয়তামূলক ধারা ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার।

১৯৭৭ সালের চুক্তিতে পানিপ্রবাহ কমে গেলে কোনো ১০ দিন মেয়াদে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বিধান ছিল।

বাংলাদেশ চায়, ভবিষ্যতের চুক্তিতেও এমন একটি শর্ত থাকুক, যাতে শুষ্ক মৌসুমে গঙ্গার প্রবাহ কমে গেলেও দেশের পানির হিস্যা সুরক্ষিত থাকে।

বর্তমান চুক্তিতে পানি ভাগ হয় যেভাবে

১৯৯৬ সালের চুক্তিতে প্রতি ১০ দিনের গড় পানিপ্রবাহের ভিত্তিতে দুই দেশের মধ্যে পানি বণ্টনের ব্যবস্থা রাখা হয়েছে।

চুক্তির মূল বণ্টননীতি অনুযায়ী:

  • ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা কম হলে বাংলাদেশ ও ভারত সমান ভাগ পাবে।

  • প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক। অবশিষ্ট পানি পাবে ভারত।

  • প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক। বাকি অংশ বাংলাদেশের জন্য নির্ধারিত থাকবে।

এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত নির্দিষ্ট তিনটি করে পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশের ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার বিশেষ বিধান রয়েছে।

তবে ফারাক্কায় পানিপ্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশের সরকারের জরুরি আলোচনার মাধ্যমে বণ্টন সমন্বয়ের কথা বলা হয়েছে।

নতুন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ চাহিদা ও রাজ্যগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গের অন্যতম উদ্বেগ ভাগীরথী-হুগলি নদীর প্রবাহ, নৌচলাচল এবং বন্দর সচল রাখা। অন্যদিকে বিহারের পানীয় জল ও শিল্প খাতের পানির চাহিদাও আলোচনায় প্রভাব ফেলতে পারে।

এসব বিষয় পর্যালোচনার জন্য ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় সরকার একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে। সেখানে সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রতিনিধিদের যুক্ত করা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও তিস্তার পানি বণ্টন নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি।

গঙ্গার পানির প্রবাহ বাংলাদেশের কৃষি, মৎস্যসম্পদ, নৌপরিবহন ও জীববৈচিত্র্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

বিশেষ করে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি না পাওয়া গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়। এতে কৃষি উৎপাদন, মাছের আবাসস্থল এবং সুন্দরবনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ কারণেই বাংলাদেশ নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যার পাশাপাশি প্রবাহের নিশ্চয়তা রাখতে চায়।

মরিশাসে নবম ভারত মহাসাগর সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও গঙ্গার পানি বণ্টনে নতুন বা সংশোধিত ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

তিনি মানুষের মৌলিক চাহিদা ও জনআস্থা নিশ্চিত করতে পারে, এমন দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আগামী ২৫ থেকে ৫০ বছরের দ্বিপক্ষীয় সম্পর্ক বিবেচনায় রেখে পানি নিয়ে টেকসই সমঝোতার প্রয়োজনীয়তার কথা বলেন।

এখন ১২ ডিসেম্বরের আগে দুই দেশ আনুষ্ঠানিক আলোচনায় বসতে পারবে কি না, সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগ : বাংলাদেশ ভারত সম্পর্ক গঙ্গা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গঙ্গার পানি নিয়ে অনিশ্চয়তা, নতুন চুক্তির অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে বাকি মাত্র ২০ দিন। কিন্তু ৩০ বছর মেয়াদি এই চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা ও ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা চেয়ে নতুন বা সংশোধিত চুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।

এর মধ্যেই রোববার (২২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে ২০২৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তবে এই বৈঠকে চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

যৌথ নদী কমিশনের সদস্য ড. মো. আনোয়ার কাদির জানান, চুক্তি বাস্তবায়নের বার্ষিক প্রতিবেদন প্রস্তুতের কাজ শেষ হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদনটি বাংলাদেশ ও ভারত সরকারের কাছে পাঠানোর কথা রয়েছে।

চুক্তির মেয়াদ শেষ, আলোচনা শুরু হয়নি

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টনের ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর সেই মেয়াদ শেষ হচ্ছে।

চুক্তির আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভারতের ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে নদীর পানিপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়।

যৌথ কমিটি পানির প্রবাহ, বণ্টন এবং চুক্তি বাস্তবায়নের তথ্য পর্যালোচনা করে দুই দেশের সরকারের কাছে বার্ষিক প্রতিবেদন জমা দেয়।

তবে এ কমিটির দায়িত্ব চুক্তি বাস্তবায়নের পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ। চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তি সম্পাদনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের নেই। বিষয়টি দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

ফলে গঙ্গার পানিবণ্টন নিয়ে ঢাকায় বৈঠক হলেও চুক্তির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়েছে।

ভারতের আনুষ্ঠানিক সাড়ার অপেক্ষায় বাংলাদেশ

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আলোচনা শুরুর জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

এ লক্ষ্যে গত জুনে একটি কারিগরি কমিটি গঠন করে সরকার। কমিটির প্রধান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন ভারতের উদ্যোগের অপেক্ষায় রয়েছে ঢাকা।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী কূটনৈতিক মাধ্যমে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন। এতে চুক্তির ভবিষ্যৎ নিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর অনুরোধ করা হয়।

পাশাপাশি ভারতকে একটি সমান্তরাল কারিগরি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আগস্টেও একই অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, অভিন্ন নদীর পানি বণ্টনসংক্রান্ত আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা।

তবে গঙ্গা চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে দুই দেশের আনুষ্ঠানিক আলোচনা কবে শুরু হবে, সে বিষয়ে ভারত এখনো নির্দিষ্ট কোনো সময় ঘোষণা করেনি।

বাংলাদেশের মূল লক্ষ্য শুধু বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়। নতুন ব্যবস্থায় শুষ্ক মৌসুমে নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা রাখতে চায় ঢাকা।

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী জানিয়েছেন, নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির নিশ্চয়তামূলক ধারা ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার।

১৯৭৭ সালের চুক্তিতে পানিপ্রবাহ কমে গেলে কোনো ১০ দিন মেয়াদে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বিধান ছিল।

বাংলাদেশ চায়, ভবিষ্যতের চুক্তিতেও এমন একটি শর্ত থাকুক, যাতে শুষ্ক মৌসুমে গঙ্গার প্রবাহ কমে গেলেও দেশের পানির হিস্যা সুরক্ষিত থাকে।

বর্তমান চুক্তিতে পানি ভাগ হয় যেভাবে

১৯৯৬ সালের চুক্তিতে প্রতি ১০ দিনের গড় পানিপ্রবাহের ভিত্তিতে দুই দেশের মধ্যে পানি বণ্টনের ব্যবস্থা রাখা হয়েছে।

চুক্তির মূল বণ্টননীতি অনুযায়ী:

  • ফারাক্কায় পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা কম হলে বাংলাদেশ ও ভারত সমান ভাগ পাবে।

  • প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক। অবশিষ্ট পানি পাবে ভারত।

  • প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক। বাকি অংশ বাংলাদেশের জন্য নির্ধারিত থাকবে।

এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত নির্দিষ্ট তিনটি করে পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশের ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার বিশেষ বিধান রয়েছে।

তবে ফারাক্কায় পানিপ্রবাহ ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশের সরকারের জরুরি আলোচনার মাধ্যমে বণ্টন সমন্বয়ের কথা বলা হয়েছে।

নতুন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ চাহিদা ও রাজ্যগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গের অন্যতম উদ্বেগ ভাগীরথী-হুগলি নদীর প্রবাহ, নৌচলাচল এবং বন্দর সচল রাখা। অন্যদিকে বিহারের পানীয় জল ও শিল্প খাতের পানির চাহিদাও আলোচনায় প্রভাব ফেলতে পারে।

এসব বিষয় পর্যালোচনার জন্য ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় সরকার একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করে। সেখানে সংশ্লিষ্ট রাজ্যগুলোর প্রতিনিধিদের যুক্ত করা হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনা চললেও তিস্তার পানি বণ্টন নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি।

গঙ্গার পানির প্রবাহ বাংলাদেশের কৃষি, মৎস্যসম্পদ, নৌপরিবহন ও জীববৈচিত্র্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

বিশেষ করে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি না পাওয়া গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়। এতে কৃষি উৎপাদন, মাছের আবাসস্থল এবং সুন্দরবনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ কারণেই বাংলাদেশ নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যার পাশাপাশি প্রবাহের নিশ্চয়তা রাখতে চায়।

মরিশাসে নবম ভারত মহাসাগর সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানও গঙ্গার পানি বণ্টনে নতুন বা সংশোধিত ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

তিনি মানুষের মৌলিক চাহিদা ও জনআস্থা নিশ্চিত করতে পারে, এমন দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে আগামী ২৫ থেকে ৫০ বছরের দ্বিপক্ষীয় সম্পর্ক বিবেচনায় রেখে পানি নিয়ে টেকসই সমঝোতার প্রয়োজনীয়তার কথা বলেন।

এখন ১২ ডিসেম্বরের আগে দুই দেশ আনুষ্ঠানিক আলোচনায় বসতে পারবে কি না, সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ