ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইরানের আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

বুধবার ইরানের তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি এক বিবৃতিতে জানান, ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে মার্কিন ড্রোনটি শনাক্ত করা হয়। পরে আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটিকে লক্ষ্য করে সফলভাবে ভূপাতিত করে।

তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীর আকাশসীমা লঙ্ঘন ও আগ্রাসী তৎপরতার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইআরজিসির মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রের এ ধরনের ড্রোন উড্ডয়ন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের আকাশসীমা রক্ষায় দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র আইআরজিসি এমকিউ-৯ ড্রোন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ইরানের আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

বুধবার ইরানের তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি এক বিবৃতিতে জানান, ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে মার্কিন ড্রোনটি শনাক্ত করা হয়। পরে আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটিকে লক্ষ্য করে সফলভাবে ভূপাতিত করে।

তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীর আকাশসীমা লঙ্ঘন ও আগ্রাসী তৎপরতার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইআরজিসির মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রের এ ধরনের ড্রোন উড্ডয়ন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের আকাশসীমা রক্ষায় দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ