ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

ইরানের আকাশসীমায় প্রবেশ করা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।বুধবার ইরানের তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।আইআরজিসির মুখপাত্র হোসেন মহবি এক বিবৃতিতে জানান, ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে মার্কিন ড্রোনটি শনাক্ত করা হয়। পরে আকাশ প্রতিরক্ষা ইউনিট সেটিকে লক্ষ্য করে সফলভাবে ভূপাতিত করে।[BANGVIEWS-POST:1391]তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনীর আকাশসীমা লঙ্ঘন ও আগ্রাসী তৎপরতার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আইআরজিসির মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রের এ ধরনের ড্রোন উড্ডয়ন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের আকাশসীমা রক্ষায় দেশটির প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘনের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।সূত্র: আল জাজিরা

ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির