ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন: অর্থমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

সশস্ত্র বাহিনী দিবসকে দেশের ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান দেশের মানুষের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর দৃঢ় অবস্থান ও দায়িত্ব পালনের অঙ্গীকার জাতিকে গর্বিত করে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে দেশপ্রেম, মনোবল এবং দেশের প্রতি দায়িত্বশীলতা আরও বাড়াতে সহায়তা করে।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়, বরং দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার গুরুত্বপূর্ণ উপলক্ষ। একই সঙ্গে এটি দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় প্রত্যেকের নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

জাতিসংঘের অধীনে পরিচালিত বিভিন্ন কার্যক্রমসহ আন্তর্জাতিক মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন অর্থমন্ত্রী। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী একযোগে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সম্মিলিতভাবে পরিচালিত এই প্রতিরোধ ও সামরিক অভিযান মুক্তিযুদ্ধকে আরও গতিশীল করে এবং চূড়ান্ত বিজয়ের পথ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগের স্মৃতি ধারণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য এবং শহীদ পরিবারের সদস্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়া ও মালদ্বীপের দুই শীর্ষ নেতা

বিচার বিভাগের স্বাধীনতায় বিচারকের বিবেক ও নৈতিক সাহসই বড় শক্তি: আইনমন্ত্রী

রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

কাল থেকে শুরু জাতীয় এসএমই পণ্য মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সশস্ত্র বাহিনী দিবসকে দেশের ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান দেশের মানুষের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর দৃঢ় অবস্থান ও দায়িত্ব পালনের অঙ্গীকার জাতিকে গর্বিত করে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে দেশপ্রেম, মনোবল এবং দেশের প্রতি দায়িত্বশীলতা আরও বাড়াতে সহায়তা করে।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়, বরং দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার গুরুত্বপূর্ণ উপলক্ষ। একই সঙ্গে এটি দেশের স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় প্রত্যেকের নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

জাতিসংঘের অধীনে পরিচালিত বিভিন্ন কার্যক্রমসহ আন্তর্জাতিক মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন অর্থমন্ত্রী। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে তাঁদের অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী একযোগে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সম্মিলিতভাবে পরিচালিত এই প্রতিরোধ ও সামরিক অভিযান মুক্তিযুদ্ধকে আরও গতিশীল করে এবং চূড়ান্ত বিজয়ের পথ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান ও আত্মত্যাগের স্মৃতি ধারণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য এবং শহীদ পরিবারের সদস্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ