ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীন-পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতায় ভারতের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

চীন-পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতায় ভারতের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের সঙ্গে চীনের বাড়তে থাকা সামরিক সহযোগিতা ভারতের জন্য একসঙ্গে দুই দিক থেকে নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসীয় একটি কমিশন। এ পরিস্থিতি মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সঙ্গে ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর ও জোরদার করার সুপারিশ করেছে সংস্থাটি।

‘ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ (ইউএসসিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগ তুলে ধরা হয়েছে। ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক অধ্যায়ে কমিশন বলেছে, পাকিস্তানকে চীনের ক্রমবর্ধমান সামরিক সহায়তা ভারতের জন্য সম্ভাব্য দ্বিমুখী সংকটের আশঙ্কাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

প্রতিবেদনে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের উদাহরণ দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। কমিশনের মূল্যায়ন অনুযায়ী, ওই পরিস্থিতি দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে বিভিন্নভাবে সহায়তা দিতে পারে চীন। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সংঘাতের ক্ষেত্রে এ ধরনের সহায়তা ভারতের সামরিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে।

কমিশন প্রতিবেদনে ভারতের কৌশলগত গুরুত্বও তুলে ধরেছে। দেশটিকে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র, বৃহত্তম গণতন্ত্র, পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনীর অধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতার প্রধান ক্ষেত্র হলেও স্থল ও সমুদ্র—উভয় ক্ষেত্রেই বেইজিংয়ের সামনে ভারতের অবস্থান আরেকটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে।

ইউএসসিসি আরও উল্লেখ করেছে, চীনের সঙ্গে ভারতের বিরোধিতার পেছনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের বিষয়টি মুখ্য নয়। বরং ভারতের নিজস্ব কৌশলগত স্বার্থ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার নীতিই এ প্রতিদ্বন্দ্বিতার ভিত্তি।

চীনের আঞ্চলিক চাপ মোকাবিলা এবং দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যে কমিশন মার্কিন কংগ্রেসের প্রতি একটি সুপারিশও করেছে। এতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ভারতীয় সমকক্ষদের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এর লক্ষ্য ভারত মহাসাগরজুড়ে সমুদ্রতল এবং সামুদ্রিক কর্মকাণ্ড সম্পর্কে নজরদারি ও পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়ানো।

সূত্র: উইয়ন নিউজ।

ট্যাগ : পাকিস্তান চীন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


চীন-পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতায় ভারতের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

পাকিস্তানের সঙ্গে চীনের বাড়তে থাকা সামরিক সহযোগিতা ভারতের জন্য একসঙ্গে দুই দিক থেকে নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসীয় একটি কমিশন। এ পরিস্থিতি মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সঙ্গে ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতা আরও কার্যকর ও জোরদার করার সুপারিশ করেছে সংস্থাটি।

‘ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন’ (ইউএসসিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগ তুলে ধরা হয়েছে। ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক অধ্যায়ে কমিশন বলেছে, পাকিস্তানকে চীনের ক্রমবর্ধমান সামরিক সহায়তা ভারতের জন্য সম্ভাব্য দ্বিমুখী সংকটের আশঙ্কাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

প্রতিবেদনে ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের উদাহরণ দেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। কমিশনের মূল্যায়ন অনুযায়ী, ওই পরিস্থিতি দেখিয়েছে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও সংকটের সময় পাকিস্তানকে বিভিন্নভাবে সহায়তা দিতে পারে চীন। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে সংঘাতের ক্ষেত্রে এ ধরনের সহায়তা ভারতের সামরিক পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে।

কমিশন প্রতিবেদনে ভারতের কৌশলগত গুরুত্বও তুলে ধরেছে। দেশটিকে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র, বৃহত্তম গণতন্ত্র, পারমাণবিক অস্ত্রধারী দেশ এবং বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাহিনীর অধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বিতার প্রধান ক্ষেত্র হলেও স্থল ও সমুদ্র—উভয় ক্ষেত্রেই বেইজিংয়ের সামনে ভারতের অবস্থান আরেকটি কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে।

ইউএসসিসি আরও উল্লেখ করেছে, চীনের সঙ্গে ভারতের বিরোধিতার পেছনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো জোটের বিষয়টি মুখ্য নয়। বরং ভারতের নিজস্ব কৌশলগত স্বার্থ এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার নীতিই এ প্রতিদ্বন্দ্বিতার ভিত্তি।

চীনের আঞ্চলিক চাপ মোকাবিলা এবং দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যে কমিশন মার্কিন কংগ্রেসের প্রতি একটি সুপারিশও করেছে। এতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ভারতীয় সমকক্ষদের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। এর লক্ষ্য ভারত মহাসাগরজুড়ে সমুদ্রতল এবং সামুদ্রিক কর্মকাণ্ড সম্পর্কে নজরদারি ও পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বাড়ানো।

সূত্র: উইয়ন নিউজ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ