ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বহুজাতিক কোম্পানির মুনাফায় ১৫ শতাংশ ন্যূনতম কর বসাচ্ছে সৌদি আরব

বহুজাতিক কোম্পানির মুনাফায় ১৫ শতাংশ ন্যূনতম কর বসাচ্ছে সৌদি আরব
ফাইল ছবি
ফলো করুন

বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দিয়ে কম করের দেশে মুনাফা স্থানান্তরের প্রবণতা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটিতে নির্দিষ্ট শর্ত পূরণকারী বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর ১৫ শতাংশ ন্যূনতম কার্যকর কর আরোপ করা হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জ্যাটকা) জানিয়েছে, যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সমন্বিত বার্ষিক আয় ৭৫০ মিলিয়ন ইউরো বা তার বেশি, তারা এ করের আওতায় পড়বে। তবে আগের চার অর্থবছরের অন্তত দুটিতে প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত আয়ের সীমা অর্জন করতে হবে।

নতুন করব্যবস্থা সৌদি আরবে ব্যবসা পরিচালনাকারী সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে না। কেবল নির্ধারিত আয়সীমা পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ কর দিতে হবে। অন্যদিকে, বিদেশে কোনো শাখা নেই এবং কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়—এমন স্থানীয় প্রতিষ্ঠান নতুন করের আওতামুক্ত থাকবে।

কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ১৫ শতাংশের কম হলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর সরাসরি ১৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না; বরং মুনাফার বিপরীতে কার্যকর করের হার বিবেচনা করে অতিরিক্ত অর্থ নির্ধারণ করা হবে।

আন্তর্জাতিক করনীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দেওয়ার সুযোগ সীমিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর প্রণীত বৈশ্বিক ন্যূনতম কর কাঠামোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি কর্তৃপক্ষের মতে, নতুন ব্যবস্থা কার্যকর হলে দেশের অভ্যন্তরে অর্জিত মুনাফার ওপর কর আদায়ের অধিকার আরও সুরক্ষিত হবে। একই সঙ্গে সরকারি রাজস্ব বাড়ানো এবং আন্তর্জাতিক করব্যবস্থার সঙ্গে সৌদির করনীতির সামঞ্জস্য প্রতিষ্ঠায় এটি ভূমিকা রাখবে।

ট্যাগ : সৌদি আরব আন্তর্জাতিক করনীতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


বহুজাতিক কোম্পানির মুনাফায় ১৫ শতাংশ ন্যূনতম কর বসাচ্ছে সৌদি আরব

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দিয়ে কম করের দেশে মুনাফা স্থানান্তরের প্রবণতা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটিতে নির্দিষ্ট শর্ত পূরণকারী বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর ওপর ১৫ শতাংশ ন্যূনতম কার্যকর কর আরোপ করা হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জ্যাটকা) জানিয়েছে, যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সমন্বিত বার্ষিক আয় ৭৫০ মিলিয়ন ইউরো বা তার বেশি, তারা এ করের আওতায় পড়বে। তবে আগের চার অর্থবছরের অন্তত দুটিতে প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত আয়ের সীমা অর্জন করতে হবে।

নতুন করব্যবস্থা সৌদি আরবে ব্যবসা পরিচালনাকারী সব প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে না। কেবল নির্ধারিত আয়সীমা পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ কর দিতে হবে। অন্যদিকে, বিদেশে কোনো শাখা নেই এবং কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়—এমন স্থানীয় প্রতিষ্ঠান নতুন করের আওতামুক্ত থাকবে।

কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ১৫ শতাংশের কম হলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর সরাসরি ১৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না; বরং মুনাফার বিপরীতে কার্যকর করের হার বিবেচনা করে অতিরিক্ত অর্থ নির্ধারণ করা হবে।

আন্তর্জাতিক করনীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার পাশাপাশি বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দেওয়ার সুযোগ সীমিত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর প্রণীত বৈশ্বিক ন্যূনতম কর কাঠামোর অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি কর্তৃপক্ষের মতে, নতুন ব্যবস্থা কার্যকর হলে দেশের অভ্যন্তরে অর্জিত মুনাফার ওপর কর আদায়ের অধিকার আরও সুরক্ষিত হবে। একই সঙ্গে সরকারি রাজস্ব বাড়ানো এবং আন্তর্জাতিক করব্যবস্থার সঙ্গে সৌদির করনীতির সামঞ্জস্য প্রতিষ্ঠায় এটি ভূমিকা রাখবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ