ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখবে ভারত

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখবে ভারত
ছবি: সংগৃহীত
ফলো করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় নজরে নিয়েছে ভারত। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে ভারত বরাবরই সমর্থন দিয়ে আসছে।

এ প্রসঙ্গে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ভারতের মানবিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন জয়সওয়াল। তিনি জানান, ‘অপারেশন ইনসানিয়াত’-এর আওতায় পাঁচ দফায় ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যের উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করেছে ভারত।

উল্লেখ্য, ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। ৯-৬ ভোটে দেওয়া ওই রায়ে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে। আদালত শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন।

দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এ রায়কে স্বাগত জানিয়েছে। ঢাকার পক্ষ থেকে একে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করা হয়েছে।

ব্রিফিংয়ে আরও কয়েকটি আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। চীনের শেনঝেনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের বিষয়ে তিনি জানান, বৈঠকের পূর্ণাঙ্গ ফলাফল জানার পর ভারত নিজেদের মূল্যায়ন তুলে ধরবে।

ম্যানিলায় কোয়াড সম্মেলন এবং সংগঠনটির সভাপতিত্ব নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা, সমুদ্রসীমা নজরদারি ও সাইবার নিরাপত্তায় সদস্য দেশগুলোর যৌথ সহযোগিতার কথা উল্লেখ করেন। সভাপতিত্বের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এ ছাড়া ভোটার তালিকা নিয়ে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির দাবি, অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট।

সূত্র: এনডিটিভি।

ট্যাগ : রোহিঙ্গা আইসিজে

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখবে ভারত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় নজরে নিয়েছে ভারত। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে ভারত বরাবরই সমর্থন দিয়ে আসছে।

এ প্রসঙ্গে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে ভারতের মানবিক সহায়তার বিষয়টিও তুলে ধরেন জয়সওয়াল। তিনি জানান, ‘অপারেশন ইনসানিয়াত’-এর আওতায় পাঁচ দফায় ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি মিয়ানমারের রাখাইন রাজ্যের উন্নয়ন কর্মসূচিতেও সহায়তা করেছে ভারত।

উল্লেখ্য, ২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া। ৯-৬ ভোটে দেওয়া ওই রায়ে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছে। আদালত শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছেন।

দশ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এ রায়কে স্বাগত জানিয়েছে। ঢাকার পক্ষ থেকে একে ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিহিত করা হয়েছে।

ব্রিফিংয়ে আরও কয়েকটি আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। চীনের শেনঝেনে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠকের বিষয়ে তিনি জানান, বৈঠকের পূর্ণাঙ্গ ফলাফল জানার পর ভারত নিজেদের মূল্যায়ন তুলে ধরবে।

ম্যানিলায় কোয়াড সম্মেলন এবং সংগঠনটির সভাপতিত্ব নিয়ে প্রশ্নের জবাবে জয়সওয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা, সমুদ্রসীমা নজরদারি ও সাইবার নিরাপত্তায় সদস্য দেশগুলোর যৌথ সহযোগিতার কথা উল্লেখ করেন। সভাপতিত্বের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এ ছাড়া ভোটার তালিকা নিয়ে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের (ইউএসসিআইআরএফ) করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। দেশটির দাবি, অভিযোগটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট।

সূত্র: এনডিটিভি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ