ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ফাইল ছবি
ফলো করুন

ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়কে অবস্থান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা কর্মস্থল থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ আশপাশের চালু পোশাক কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি কারখানার শ্রমিকেরা দেরিতে বের হওয়ায় তাঁদের মারধর করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এক শ্রমিকের অভিযোগ, অন্য কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ না করায় তাঁদের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি রিকশা থেকে নামিয়েও কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে।

বিক্ষোভ চলাকালে একটি বাস ভাঙচুরের চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কারণে আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, শ্রমিকদের কর্মবিরতির কারণে নয়টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা ভেতরে অবস্থান করলেও কাজ বন্ধ রেখেছেন।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে এসব সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।

নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই কারখানা বন্ধ, কর্মবিরতি এবং সড়কে বিক্ষোভের ঘটনায় আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

ট্যাগ : আশুলিয়া শ্রমিক বিক্ষোভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল। পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়কে অবস্থান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে নিশ্চিন্তপুরের নিউ এইজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা কর্মস্থল থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ আশপাশের চালু পোশাক কারখানাগুলোতে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকটি কারখানার শ্রমিকেরা দেরিতে বের হওয়ায় তাঁদের মারধর করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এক শ্রমিকের অভিযোগ, অন্য কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ না করায় তাঁদের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি রিকশা থেকে নামিয়েও কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে।

বিক্ষোভ চলাকালে একটি বাস ভাঙচুরের চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের কারণে আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিছু কারখানায় শ্রমিকেরা উপস্থিত হলেও কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, শ্রমিকদের কর্মবিরতির কারণে নয়টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা ভেতরে অবস্থান করলেও কাজ বন্ধ রেখেছেন।

অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় হামীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রমিক অসন্তোষের পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন সময়ে এসব সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ।

নতুন মজুরি কাঠামো নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই কারখানা বন্ধ, কর্মবিরতি এবং সড়কে বিক্ষোভের ঘটনায় আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ