ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা হামলা, নিরাপত্তা জোরদার

গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা হামলা, নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত
ফলো করুন

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখা লক্ষ্য করে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পৃথক দুটি ঘটনায় একটি শাখার বাইরের অংশে আগুন ধরে গেলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন এবং শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় এসব ঘটনা ঘটে। রোববার (২২ নভেম্বর) সকালে কর্মীরা ব্যাংকে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শাখাটি লক্ষ্য করে গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত দুটি পেট্রলবোমা ছোড়ে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় সেখানে আগুন লাগেনি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

ওই সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী ঘটনাটি বুঝতে পেরে সতর্ক হলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে আনুমানিক ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে।

এতে ব্যাংক ভবনের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ভবনের বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের অভ্যন্তরে কোনো ক্ষতি হয়নি।

দুটি ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সংশ্লিষ্ট শাখাগুলো পরিদর্শন করেছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

তবে হামলার ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

ট্যাগ : মাদারীপুর গ্রামীণ ব্যাংক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রলবোমা হামলা, নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

মাদারীপুরে গ্রামীণ ব্যাংকের দুটি শাখা লক্ষ্য করে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পৃথক দুটি ঘটনায় একটি শাখার বাইরের অংশে আগুন ধরে গেলেও ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হামলার পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন এবং শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে অবস্থিত গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় এসব ঘটনা ঘটে। রোববার (২২ নভেম্বর) সকালে কর্মীরা ব্যাংকে আসার পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জোনাল ম্যানেজার প্রদ্যুৎ কুমার বিশ্বাস জানান, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শাখাটি লক্ষ্য করে গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত দুটি পেট্রলবোমা ছোড়ে। তবে বোমা দুটি বিস্ফোরিত না হওয়ায় সেখানে আগুন লাগেনি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

ওই সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী ঘটনাটি বুঝতে পেরে সতর্ক হলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে আনুমানিক ৩টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখায় হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে থেকে দুটি ককটেল ও দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে।

এতে ব্যাংক ভবনের বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ভবনের বাইরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের অভ্যন্তরে কোনো ক্ষতি হয়নি।

দুটি ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সংশ্লিষ্ট শাখাগুলো পরিদর্শন করেছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

তবে হামলার ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম দুটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ