ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, অতীতের প্রমাণ সামনে এসেছে: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত
ফলো করুন

আওয়ামী লীগের রাজনীতি ও অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, সহিংসতা, গুম ও হত্যাকাণ্ডের রাজনীতির কারণে দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রমাণ সামনে আসাকে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশটির আয়োজন করা হয়।

শামা ওবায়েদ অভিযোগ করেন, দেশে লগি-বৈঠা, পেট্রোল বোমা ও রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। তাঁর ভাষ্য, শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করলেও রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেখানে পাঠানো হতো। পরে ক্যামেরা নিয়ে সেসব ঘটনা ধারণ করতে যেতেন আওয়ামী লীগের নেতারা।

জনগণকে ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণের রাজনীতি আর কার্যকর হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষ আর কারও কথায় নাচবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, ‘হাসিনারে হাসিনা তোর কথায় নাচি না’। সেই সময়ের মানুষকে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা করা হলেও জনগণ শেষ পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।’’

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিদেশে অবস্থান করে তাঁরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ সময় হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ দেওয়া এবং গুম-খুনের মতো গুরুতর অপরাধের অভিযোগও তোলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বহু রাজনৈতিক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুনের মাধ্যমে তাঁদের পরিবারকে স্বজনহারা করা হয়েছে। অথচ এসব ঘটনার জন্য যাঁদের দায়ী করছেন, তাঁরা এখন দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।’

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ।

এ ছাড়া সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্যসচিব এনায়েত হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : আওয়ামী লীগ শামা ওবায়েদ ইসলাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, অতীতের প্রমাণ সামনে এসেছে: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগের রাজনীতি ও অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর দাবি, সহিংসতা, গুম ও হত্যাকাণ্ডের রাজনীতির কারণে দলটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। ২০২৬ সালে এসে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রমাণ সামনে আসাকে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে জয়বাংলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশটির আয়োজন করা হয়।

শামা ওবায়েদ অভিযোগ করেন, দেশে লগি-বৈঠা, পেট্রোল বোমা ও রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। তাঁর ভাষ্য, শেখ হাসিনা বার্ন ইউনিট প্রতিষ্ঠা করলেও রাজনৈতিক কর্মকাণ্ডে মানুষকে আহত করে সেখানে পাঠানো হতো। পরে ক্যামেরা নিয়ে সেসব ঘটনা ধারণ করতে যেতেন আওয়ামী লীগের নেতারা।

জনগণকে ভয়ভীতি দেখিয়ে নিয়ন্ত্রণের রাজনীতি আর কার্যকর হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষ আর কারও কথায় নাচবে না। একসময় নির্যাতিত মানুষের মুখে স্লোগান ছিল, ‘হাসিনারে হাসিনা তোর কথায় নাচি না’। সেই সময়ের মানুষকে ভয় দেখিয়ে দমন করার চেষ্টা করা হলেও জনগণ শেষ পর্যন্ত নিজেদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়েছে।’’

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিদেশে অবস্থান করে তাঁরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ সময় হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে শিশু হত্যার নির্দেশ দেওয়া এবং গুম-খুনের মতো গুরুতর অপরাধের অভিযোগও তোলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বহু রাজনৈতিক নেতা, ছাত্র ও যুবককে গুম-খুনের মাধ্যমে তাঁদের পরিবারকে স্বজনহারা করা হয়েছে। অথচ এসব ঘটনার জন্য যাঁদের দায়ী করছেন, তাঁরা এখন দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রসঙ্গে শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘জুলাই-আগস্টে মানুষের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। কেউ তাকে দেশ ছেড়ে পালানোর দাবি জানায়নি। তিনি নিজেই দেশ ছেড়ে চলে গেছেন।’

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ।

এ ছাড়া সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্যসচিব এনায়েত হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ