দুই দিনের সরকারি সফরে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তাঁর সফর উপলক্ষে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার। সফরকালীন তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ মোহাম্মদ ফাহিম আফসান চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। এ সময় তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা সুবিধা পাবেন।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এ দেওয়া ক্ষমতা প্রয়োগ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
ভিভিআইপি মর্যাদা দেওয়ায় বাংলাদেশে অবস্থানকালে আনোয়ার ইব্রাহিম বিশেষ নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সুবিধা পাবেন।
এর আগে চলতি বছরের জুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।














মন্তব্যসমূহ