ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুকধারীদের হামলা, গুলিবিদ্ধ ৯

যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুকধারীদের হামলা, গুলিবিদ্ধ ৯
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সংগীতানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে অস্ত্রোপচার করতে হয়েছে। বুকে গুলিবিদ্ধ ২৬ বছর বয়সী এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের তুলারে কাউন্টির স্ট্র্যাথমোর শহরে এ ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি কনসার্টে গুলিবর্ষণ শুরু হয়। ওই সময় সেখানে প্রায় ১৫০ দর্শক উপস্থিত ছিলেন। কতজন বন্দুকধারী হামলায় অংশ নিয়েছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুরুতর আঘাত লাগে। তাঁকে অস্ত্রোপচার করা হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুই আহত ব্যক্তির অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জন তুলনামূলকভাবে সামান্য আহত হয়েছেন।

হামলার পেছনে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। তবে ঘটনার উদ্দেশ্য কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

শেরিফের কার্যালয়ের তথ্যমতে, প্রায় তিন হাজার মানুষের বসবাস স্ট্র্যাথমোর শহরে। পাহাড়ি অঞ্চলের এই ছোট শহরে আয়োজিত কনসার্টে আশপাশের কয়েকটি অঙ্গরাজ্য থেকেও শিল্পীরা অংশ নিয়েছিলেন।

হামলার পর তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি। বন্দুকধারীদের শনাক্ত ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনা সম্পর্কে অতিরিক্ত তথ্য জানতে ইমেইলে যোগাযোগ করা হলেও স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। তবে শেরিফের কার্যালয় জানিয়েছে, এ ঘটনার পর জনসাধারণের জন্য আর তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি নেই।

সূত্র : আরব নিউজ।

ট্যাগ : যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুকধারীদের হামলা, গুলিবিদ্ধ ৯

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি সংগীতানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে অস্ত্রোপচার করতে হয়েছে। বুকে গুলিবিদ্ধ ২৬ বছর বয়সী এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের তুলারে কাউন্টির স্ট্র্যাথমোর শহরে এ ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় শেরিফের কার্যালয় জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি কনসার্টে গুলিবর্ষণ শুরু হয়। ওই সময় সেখানে প্রায় ১৫০ দর্শক উপস্থিত ছিলেন। কতজন বন্দুকধারী হামলায় অংশ নিয়েছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুরুতর আঘাত লাগে। তাঁকে অস্ত্রোপচার করা হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুই আহত ব্যক্তির অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জন তুলনামূলকভাবে সামান্য আহত হয়েছেন।

হামলার পেছনে কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। তবে ঘটনার উদ্দেশ্য কিংবা হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

শেরিফের কার্যালয়ের তথ্যমতে, প্রায় তিন হাজার মানুষের বসবাস স্ট্র্যাথমোর শহরে। পাহাড়ি অঞ্চলের এই ছোট শহরে আয়োজিত কনসার্টে আশপাশের কয়েকটি অঙ্গরাজ্য থেকেও শিল্পীরা অংশ নিয়েছিলেন।

হামলার পর তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার খবর পাওয়া যায়নি। বন্দুকধারীদের শনাক্ত ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনা সম্পর্কে অতিরিক্ত তথ্য জানতে ইমেইলে যোগাযোগ করা হলেও স্থানীয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। তবে শেরিফের কার্যালয় জানিয়েছে, এ ঘটনার পর জনসাধারণের জন্য আর তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি নেই।

সূত্র : আরব নিউজ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ