ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসার নিয়মকানুন সহজ করা এবং নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র।

তিনি জানান, গত মে মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক জ্বালানি খাতে সরকারি পর্যায়ে সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করেছে। এর ফলে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বিনিয়োগের উদাহরণ তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, শেভরন দেশটির সবচেয়ে বড় মার্কিন বিনিয়োগকারী হওয়ার পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারীও। প্রতিষ্ঠানটি দেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করছে।

এ ছাড়া মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি বাংলাদেশে দুটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট পরিচালনা করছে। অন্যদিকে জিই ভারনোভা দেশের বিদ্যুৎ খাতে কাজ করছে এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।

বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক নীতিমালায় সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তি (এআরটি) এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চুক্তিতে স্বচ্ছ শুল্কব্যবস্থা, ব্যবসা পরিচালনার নিয়ম সহজ করা, নীতিগত সিদ্ধান্তে পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত এবং আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়গুলো রয়েছে। একই সঙ্গে অশুল্ক বাধা কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

এই সংস্থা জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে অর্থায়ন করে।

তবে অর্থায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পগুলোকে ব্যবসায়িকভাবে লাভজনক ও বাস্তবসম্মত হতে হবে। পাশাপাশি প্রকল্প থেকে অর্থনৈতিক এবং কৌশলগত সুফল পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে জানান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিকে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কর দেওয়ার আগ্রহ থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের হয়রানির কারণে করের আওতা বাড়ানো কঠিন হয়ে পড়ছে।

এই পরিস্থিতি থেকে বের হতে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ এবং তৃণমূল পর্যায় থেকে বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য বক্তব্য তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। জাতীয় নেতৃত্বকেও এসব বিষয় গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানান।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, দেশের বস্তিবাসী, মধ্যবিত্ত, তরুণ, নারী, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে নিজেদের উদ্যোগে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে। কিন্তু তাঁদের শ্রম, উদ্ভাবন ও উদ্যোগকে রাষ্ট্র, রাজনীতি এবং সমাজের প্রভাবশালী গোষ্ঠীগুলো যথাযথ স্বীকৃতি দিচ্ছে না।

এদিকে আইবিএফবির সভাপতি সৌদিয়া খান বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভূমিকা আরও কার্যকর করার আহ্বান জানান।

তাঁর মতে, ওয়ান-স্টপ সার্ভিস আইন বাস্তবায়ন, নির্মাণ অনুমোদন সহজ করা এবং সরকারি সেবা গ্রহণে জটিলতা কমানো ছাড়া বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা কঠিন।

তিনি জানান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আইবিএফবি বিভিন্ন আলোচনা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। সংগঠনের একজন সদস্য ইতিমধ্যে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শুরু করেছেন।

বাংলাদেশি ও মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়াতে আইবিএফবি ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন সৌদিয়া খান।

নিজের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করতে গিয়ে তাঁকেও নীতিগত নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। নতুন বিনিয়োগ আকর্ষণ করতে হলে ব্যবসাসংক্রান্ত নীতিমালা সহজ, স্বচ্ছ ও ন্যায্য করা প্রয়োজন।

ট্যাগ : বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক মার্কিন বিনিয়োগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসার নিয়মকানুন সহজ করা এবং নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) ২০তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র।

তিনি জানান, গত মে মাসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক জ্বালানি খাতে সরকারি পর্যায়ে সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করেছে। এর ফলে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদ্যমান বিনিয়োগের উদাহরণ তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, শেভরন দেশটির সবচেয়ে বড় মার্কিন বিনিয়োগকারী হওয়ার পাশাপাশি বাংলাদেশের বৃহত্তম বিদেশি বিনিয়োগকারীও। প্রতিষ্ঠানটি দেশের মোট প্রাকৃতিক গ্যাসের অর্ধেকের বেশি উৎপাদন করছে।

এ ছাড়া মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি বাংলাদেশে দুটি ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট পরিচালনা করছে। অন্যদিকে জিই ভারনোভা দেশের বিদ্যুৎ খাতে কাজ করছে এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে।

বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক নীতিমালায় সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্যচুক্তি (এআরটি) এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চুক্তিতে স্বচ্ছ শুল্কব্যবস্থা, ব্যবসা পরিচালনার নিয়ম সহজ করা, নীতিগত সিদ্ধান্তে পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত এবং আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়গুলো রয়েছে। একই সঙ্গে অশুল্ক বাধা কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

এই সংস্থা জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে অর্থায়ন করে।

তবে অর্থায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পগুলোকে ব্যবসায়িকভাবে লাভজনক ও বাস্তবসম্মত হতে হবে। পাশাপাশি প্রকল্প থেকে অর্থনৈতিক এবং কৌশলগত সুফল পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে বলে জানান রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিকে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কর দেওয়ার আগ্রহ থাকলেও বিভিন্ন প্রতিষ্ঠানের হয়রানির কারণে করের আওতা বাড়ানো কঠিন হয়ে পড়ছে।

এই পরিস্থিতি থেকে বের হতে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ এবং তৃণমূল পর্যায় থেকে বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য বক্তব্য তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। জাতীয় নেতৃত্বকেও এসব বিষয় গুরুত্ব দিয়ে শোনার আহ্বান জানান।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, দেশের বস্তিবাসী, মধ্যবিত্ত, তরুণ, নারী, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে নিজেদের উদ্যোগে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে। কিন্তু তাঁদের শ্রম, উদ্ভাবন ও উদ্যোগকে রাষ্ট্র, রাজনীতি এবং সমাজের প্রভাবশালী গোষ্ঠীগুলো যথাযথ স্বীকৃতি দিচ্ছে না।

এদিকে আইবিএফবির সভাপতি সৌদিয়া খান বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভূমিকা আরও কার্যকর করার আহ্বান জানান।

তাঁর মতে, ওয়ান-স্টপ সার্ভিস আইন বাস্তবায়ন, নির্মাণ অনুমোদন সহজ করা এবং সরকারি সেবা গ্রহণে জটিলতা কমানো ছাড়া বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা কঠিন।

তিনি জানান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আইবিএফবি বিভিন্ন আলোচনা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। সংগঠনের একজন সদস্য ইতিমধ্যে পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শুরু করেছেন।

বাংলাদেশি ও মার্কিন বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়াতে আইবিএফবি ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন সৌদিয়া খান।

নিজের ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ করতে গিয়ে তাঁকেও নীতিগত নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। নতুন বিনিয়োগ আকর্ষণ করতে হলে ব্যবসাসংক্রান্ত নীতিমালা সহজ, স্বচ্ছ ও ন্যায্য করা প্রয়োজন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ