ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
ফাইল ছবি
ফলো করুন

দেশে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জুমার খুতবার মাধ্যমে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

Daily Inqilab

বিবৃতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য নাশকতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বিশেষ করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ধর্মমন্ত্রী বলেন, সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা এবং মসজিদের ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের অরাজনৈতিক ও দায়িত্বশীল সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন তিনি।

মসজিদের ইমাম ও খতিবদের উদ্দেশে ধর্মমন্ত্রী আহ্বান জানান, জুমার খুতবায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সন্দেহজনক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার বিষয়গুলো তুলে ধরতে হবে।

তাঁর মতে, ধর্মীয় নেতৃত্বের মাধ্যমে জনসচেতনতা তৈরি হলে সাধারণ মানুষও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন।

একই সঙ্গে দেশের কোথাও সম্ভাব্য নাশকতা বা সন্দেহজনক তৎপরতা দেখা গেলে তা উপেক্ষা না করে দ্রুত প্রশাসন কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান ধর্মমন্ত্রী।

তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। ধর্মীয় নেতৃত্বসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন, দায়িত্বশীল এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন।

ট্যাগ : ধর্মমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দেশে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জুমার খুতবার মাধ্যমে মুসল্লিদের সচেতন করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। একই সঙ্গে কোথাও সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

Daily Inqilab

বিবৃতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্ভাব্য নাশকতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বিশেষ করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ধর্মমন্ত্রী বলেন, সম্ভাব্য সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা এবং মসজিদের ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের অরাজনৈতিক ও দায়িত্বশীল সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেন তিনি।

মসজিদের ইমাম ও খতিবদের উদ্দেশে ধর্মমন্ত্রী আহ্বান জানান, জুমার খুতবায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সন্দেহজনক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার বিষয়গুলো তুলে ধরতে হবে।

তাঁর মতে, ধর্মীয় নেতৃত্বের মাধ্যমে জনসচেতনতা তৈরি হলে সাধারণ মানুষও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন।

একই সঙ্গে দেশের কোথাও সম্ভাব্য নাশকতা বা সন্দেহজনক তৎপরতা দেখা গেলে তা উপেক্ষা না করে দ্রুত প্রশাসন কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান ধর্মমন্ত্রী।

তিনি বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। ধর্মীয় নেতৃত্বসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

জনগণের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন, দায়িত্বশীল এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ