ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশেও কমল ১২ হাজার টাকা

ছবি: সংগৃহীত
ফলো করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন ঘটেছে। টানা কয়েক দিনের পতনে মূল্যবান ধাতুটির দাম নেমেছে ১৩ মাসের সর্বনিম্ন পর্যায়ে। শুক্রবার কিছুটা ঘুরে দাঁড়ালেও পুরো সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ শতাংশ। গত জুনের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত সপ্তাহে পাঁচ দফায় দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ১২ হাজার টাকা। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৫২ ডলার ১০ সেন্টে নেমে আসে। ২০২৫ সালের অক্টোবরের পর এটিই ছিল সর্বনিম্ন দর।

পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) কিছুটা দাম বাড়ে। দিনের শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়ায় ৩ হাজার ৮৭৯ ডলার ৭১ সেন্টে। তবে এই সামান্য উত্থান সপ্তাহজুড়ে হওয়া বড় দরপতনের ক্ষতি পুষিয়ে দিতে পারেনি।

স্বর্ণের দাম কমার অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে অনিশ্চয়তাকে সামনে আনছেন বাজার বিশ্লেষকেরা।

অক্টোবরে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক আগের মাসের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। অথচ অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধির।

প্রত্যাশার চেয়ে মূল্যস্ফীতি বেশি হওয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পরিবর্তে দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের চাহিদা এবং সরকারি বন্ডের মুনাফা বেড়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা ৫ দশমিক ১৫ শতাংশের কাছাকাছি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়। কারণ স্বর্ণ ধরে রাখলে বিনিয়োগকারীরা সরাসরি কোনো সুদ বা লভ্যাংশ পান না। অন্যদিকে সরকারি বন্ডে বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়।

ফলে তুলনামূলক বেশি আয়ের প্রত্যাশায় বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণ বিক্রি করে বন্ডের দিকে ঝুঁকছেন। একই সঙ্গে শক্তিশালী ডলারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কমাতে ভূমিকা রাখছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে নতুন করে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সুদের হারসংক্রান্ত প্রত্যাশাকেও প্রভাবিত করছে।

তবে বড় দরপতনের পর কিছু বিনিয়োগকারী কম দামে স্বর্ণ কেনার সুযোগ নিচ্ছেন। বাজারে এই প্রবণতা ‘বার্গেইন হান্টিং’ নামে পরিচিত।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, বৃহস্পতিবারের বড় পতনের পর স্বর্ণের বাজারে অতিরিক্ত বিক্রির পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে শুক্রবার বিনিয়োগকারীদের একটি অংশ কম দামে স্বর্ণ কেনায় আগ্রহ দেখান।

তবে স্বল্পমেয়াদি এই কেনাকাটার প্রবণতা শুরু হওয়া মানেই স্বর্ণের দাম আবার টানা বাড়তে থাকবে, এমন নিশ্চয়তা নেই বলে সতর্ক করেছেন তিনি।

অন্যদিকে আগামী সপ্তাহেও স্বর্ণের বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

কিটকো নিউজের সাপ্তাহিক জরিপে অংশ নেওয়া অধিকাংশ বিশ্লেষক আরও দরপতনের আশঙ্কা জানিয়েছেন।

ব্যানকবার্ন গ্লোবাল ফরেক্সের ব্যবস্থাপনা পরিচালক মার্ক চ্যান্ডলারের মূল্যায়ন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা বদলেছে। এর ফলে স্বর্ণের দামের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে।

তবে দীর্ঘ মেয়াদে স্বর্ণের চাহিদা বজায় থাকতে পারে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকেরা। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা, আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এই চাহিদাকে সমর্থন দিতে পারে।

ট্যাগ : স্বর্ণের দাম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশেও কমল ১২ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন ঘটেছে। টানা কয়েক দিনের পতনে মূল্যবান ধাতুটির দাম নেমেছে ১৩ মাসের সর্বনিম্ন পর্যায়ে। শুক্রবার কিছুটা ঘুরে দাঁড়ালেও পুরো সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ শতাংশ। গত জুনের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্ববাজারের এই নিম্নমুখী প্রবণতার প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত সপ্তাহে পাঁচ দফায় দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ১২ হাজার টাকা। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায়।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৫২ ডলার ১০ সেন্টে নেমে আসে। ২০২৫ সালের অক্টোবরের পর এটিই ছিল সর্বনিম্ন দর।

পরদিন শুক্রবার (১৩ নভেম্বর) কিছুটা দাম বাড়ে। দিনের শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়ায় ৩ হাজার ৮৭৯ ডলার ৭১ সেন্টে। তবে এই সামান্য উত্থান সপ্তাহজুড়ে হওয়া বড় দরপতনের ক্ষতি পুষিয়ে দিতে পারেনি।

স্বর্ণের দাম কমার অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে অনিশ্চয়তাকে সামনে আনছেন বাজার বিশ্লেষকেরা।

অক্টোবরে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক আগের মাসের তুলনায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। অথচ অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধির।

প্রত্যাশার চেয়ে মূল্যস্ফীতি বেশি হওয়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পরিবর্তে দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের চাহিদা এবং সরকারি বন্ডের মুনাফা বেড়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের মুনাফা ৫ দশমিক ১৫ শতাংশের কাছাকাছি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়। কারণ স্বর্ণ ধরে রাখলে বিনিয়োগকারীরা সরাসরি কোনো সুদ বা লভ্যাংশ পান না। অন্যদিকে সরকারি বন্ডে বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়।

ফলে তুলনামূলক বেশি আয়ের প্রত্যাশায় বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণ বিক্রি করে বন্ডের দিকে ঝুঁকছেন। একই সঙ্গে শক্তিশালী ডলারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য কমাতে ভূমিকা রাখছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে নতুন করে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সুদের হারসংক্রান্ত প্রত্যাশাকেও প্রভাবিত করছে।

তবে বড় দরপতনের পর কিছু বিনিয়োগকারী কম দামে স্বর্ণ কেনার সুযোগ নিচ্ছেন। বাজারে এই প্রবণতা ‘বার্গেইন হান্টিং’ নামে পরিচিত।

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওংয়ের মতে, বৃহস্পতিবারের বড় পতনের পর স্বর্ণের বাজারে অতিরিক্ত বিক্রির পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে শুক্রবার বিনিয়োগকারীদের একটি অংশ কম দামে স্বর্ণ কেনায় আগ্রহ দেখান।

তবে স্বল্পমেয়াদি এই কেনাকাটার প্রবণতা শুরু হওয়া মানেই স্বর্ণের দাম আবার টানা বাড়তে থাকবে, এমন নিশ্চয়তা নেই বলে সতর্ক করেছেন তিনি।

অন্যদিকে আগামী সপ্তাহেও স্বর্ণের বাজারে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

কিটকো নিউজের সাপ্তাহিক জরিপে অংশ নেওয়া অধিকাংশ বিশ্লেষক আরও দরপতনের আশঙ্কা জানিয়েছেন।

ব্যানকবার্ন গ্লোবাল ফরেক্সের ব্যবস্থাপনা পরিচালক মার্ক চ্যান্ডলারের মূল্যায়ন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশা বদলেছে। এর ফলে স্বর্ণের দামের ওপর নতুন করে চাপ সৃষ্টি হয়েছে।

তবে দীর্ঘ মেয়াদে স্বর্ণের চাহিদা বজায় থাকতে পারে বলে মনে করছেন বাজার পর্যবেক্ষকেরা। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা, আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এই চাহিদাকে সমর্থন দিতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ