ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বাড়ানোর উদ্যোগ সরকারের

ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বাড়ানোর উদ্যোগ সরকারের
ফাইল ছবি
ফলো করুন

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়ে কাজ করবে সরকার। একই সঙ্গে আগামী পাঁচ বছরে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিসিক ভবনে আয়োজিত উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের আর্থিক সহায়তা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে জামানত ছাড়াই কীভাবে আরও বেশি ঋণ দেওয়া যায়, সে বিষয়ে সরকার উদ্যোগ নেবে।

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিসিকের অবদান ২৫ শতাংশ। এই অবদান ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবছর দেশে প্রায় ২২ লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছেন। বিপুলসংখ্যক মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করতে ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণ জরুরি।

তিনি আরও জানান, বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি। এই হারকে ঋণ কর্মসূচির সফলতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।

আগামী দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিক ও এসএমই খাতের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে উদ্যোক্তাদের জন্য আরও বেশি সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে একযোগে ৫১১ জন শিল্প উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে।

ঋণপ্রাপ্তদের মধ্যে ২৭৬ জন নতুন উদ্যোক্তা রয়েছেন। তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ৬ কোটি ৭১ লাখ টাকা।

এ ছাড়া বিসিকের চলমান তিনটি ঋণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে মোট ৩৫০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসব ঋণ কর্মসূচির মাধ্যমে ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের শিল্প খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী।

ট্যাগ : ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ বাড়ানোর উদ্যোগ সরকারের

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়ে কাজ করবে সরকার। একই সঙ্গে আগামী পাঁচ বছরে ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণ এবং ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিসিক ভবনে আয়োজিত উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের আর্থিক সহায়তা বাড়ানো প্রয়োজন। বিশেষ করে জামানত ছাড়াই কীভাবে আরও বেশি ঋণ দেওয়া যায়, সে বিষয়ে সরকার উদ্যোগ নেবে।

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি জানান, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিসিকের অবদান ২৫ শতাংশ। এই অবদান ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রতিবছর দেশে প্রায় ২২ লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছেন। বিপুলসংখ্যক মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করতে ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্প্রসারণ জরুরি।

তিনি আরও জানান, বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি। এই হারকে ঋণ কর্মসূচির সফলতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।

আগামী দিনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিক ও এসএমই খাতের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে উদ্যোক্তাদের জন্য আরও বেশি সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের।

অনুষ্ঠানে জানানো হয়, সারা দেশে একযোগে ৫১১ জন শিল্প উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি টাকার বেশি ঋণ বিতরণ করা হয়েছে।

ঋণপ্রাপ্তদের মধ্যে ২৭৬ জন নতুন উদ্যোক্তা রয়েছেন। তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে ৬ কোটি ৭১ লাখ টাকা।

এ ছাড়া বিসিকের চলমান তিনটি ঋণ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে মোট ৩৫০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এসব ঋণ কর্মসূচির মাধ্যমে ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের শিল্প খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ