ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত
ফলো করুন

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ফেনী নদী থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন শনিবার সকালে সীমান্তবর্তী নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়।

নিহত অংথেপ্রু মারমা রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অংথেপ্রু। কিন্তু রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। এরপর বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু হয়।

নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, সম্ভাব্য জায়গাগুলোতে খুঁজেও বাবার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবি বিওপিতে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরাও তাঁর খোঁজ নিতে শুরু করেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে আবারও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নিখোঁজ অংথেপ্রুর সন্ধানে বের হন পরিবারের সদস্যরা।

সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে একটি ঘাসের বস্তা দেখতে পান তাঁরা। বস্তাটি অংথেপ্রুর বলে শনাক্ত করার পর আশপাশে খোঁজ করতে থাকেন স্বজনরা। একপর্যায়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়।

থৈ অংগ্য মারমা জানান, তাঁর বাবার কপালে আঘাতের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধারের সময়ও ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে দাবি করেন তিনি।

এদিকে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি ও পুলিশ। সীমান্তের ২২১৪/১৮ এস বিডি নম্বর পিলারসংলগ্ন এলাকায় তারা উপস্থিত হওয়ার আগেই স্বজনরা নদীর অপর পাশ থেকে মরদেহ এপারে নিয়ে আসেন।

পরে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে রামগড় থানায় নেওয়া হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, নিহত ব্যক্তির কপাল ও নাকের ওপর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এসব আঘাত কীভাবে লেগেছে কিংবা ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অংথেপ্রু মারমার মৃত্যুর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : খাগড়াছড়ি রামগড় সীমান্ত

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

খাগড়াছড়ির রামগড় সীমান্তে ফেনী নদী থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন শনিবার সকালে সীমান্তবর্তী নদীতে তাঁর মরদেহ পাওয়া যায়।

নিহত অংথেপ্রু মারমা রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা। তিনি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর), বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ২টার দিকে গরুর ঘাস সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অংথেপ্রু। কিন্তু রাত সাড়ে ৯টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। এরপর বিভিন্ন স্থানে তাঁর খোঁজ শুরু হয়।

নিহতের ছেলে থৈ অংগ্য মারমা জানান, সম্ভাব্য জায়গাগুলোতে খুঁজেও বাবার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত ১০টার দিকে স্থানীয় বিজিবি বিওপিতে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরাও তাঁর খোঁজ নিতে শুরু করেন।

শনিবার (১৪ নভেম্বর) ভোর থেকে আবারও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নিখোঁজ অংথেপ্রুর সন্ধানে বের হন পরিবারের সদস্যরা।

সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে একটি ঘাসের বস্তা দেখতে পান তাঁরা। বস্তাটি অংথেপ্রুর বলে শনাক্ত করার পর আশপাশে খোঁজ করতে থাকেন স্বজনরা। একপর্যায়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়।

থৈ অংগ্য মারমা জানান, তাঁর বাবার কপালে আঘাতের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধারের সময়ও ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে দাবি করেন তিনি।

এদিকে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি ও পুলিশ। সীমান্তের ২২১৪/১৮ এস বিডি নম্বর পিলারসংলগ্ন এলাকায় তারা উপস্থিত হওয়ার আগেই স্বজনরা নদীর অপর পাশ থেকে মরদেহ এপারে নিয়ে আসেন।

পরে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে রামগড় থানায় নেওয়া হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, নিহত ব্যক্তির কপাল ও নাকের ওপর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এসব আঘাত কীভাবে লেগেছে কিংবা ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অংথেপ্রু মারমার মৃত্যুর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ