ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপির সংবর্ধনায় সংঘর্ষ: তিতাস বিএনপির দুই সহোদর নেতা বহিষ্কার!

ছবি : সংগৃহীত
ফলো করুন

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও সংঘর্ষের অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দের পর এবার তাঁর ছোট ভাই উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দকেও বহিষ্কার করা হয়েছে। পৃথক দুটি সাংগঠনিক চিঠিতে এই দুই সহোদরকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে সাইমুল ইসলাম আখন্দকে বহিষ্কার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনার তিন ঘণ্টা পর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত চিঠিতে এমদাদ হোসেন আখন্দকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এমদাদ হোসেন আখন্দ। সংগঠনবিরোধী কার্যক্রমের দায়ে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন স্থানীয় নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান বৃহস্পতিবার এমপি সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে যোগ দিতে এসে এমপি ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে সভাস্থলে যান। পরে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ তাঁর লোকজন নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করতে গেলে জামাল প্রধানের সমর্থকরা বাধা দেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে চেয়ার ছোড়াছুড়ি এবং পরে কাঠের রোল নিয়ে এলোপাতাড়ি সংঘর্ষ শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে এমপি সেলিম ভূঁইয়া ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। সংঘর্ষে জামাল প্রধানসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি তিতাসসহ আশপাশের উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। অন্যদিকে, ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামাল প্রধানের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আবু জাহেরকে অস্ত্র হাতে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বহিষ্কৃত এমদাদ হোসেন আখন্দ ও তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ বলেন, মঞ্চে এমপি আসার পর তাঁরা জনসভায় যোগ দিতে প্রবেশ করলে জামাল প্রধানের লোকজন বাধা দেয় এবং মারধর শুরু করে। এতে তাঁদের ফাহিম, জিহাদ, রনি, মহসিন, ইরফান ও শামসুল হকসহ ৭ জন আহত হয়ে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাঁরা আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আবু জাহেরসহ একদল লোক অস্ত্র নিয়ে তাঁদের বাড়িঘর ও বাজারের দোকানপাটে হামলা-ভাঙচুর চালিয়েছে এবং পুরো ঘটনা ও বহিষ্কারাদেশ পূর্বপরিকল্পিত।

অপরপক্ষের নেতা মো. জামাল প্রধান পাল্টা অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তিনি ও এমদাদ চেয়ারম্যান প্রার্থী। কিছুদিন আগে এমদাদ এমপিকে নিয়ে অনুষ্ঠান করলেও তেমন লোক সমাগম হয়নি। বৃহস্পতিবারের সংবর্ধনায় কয়েক হাজার মানুষের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমদাদ ও তাঁর ভাই সাইমুল পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। হামলায় তিনিসহ সাফিন প্রধান (১৬), সিয়াম (১৭), জামিল (৪৩), রাফিন প্রধান (১৯) ও মতিন মিয়াসহ (৬৫) ৭ জন আহত হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, এমপি সেলিম ভূঁইয়া ও উপজেলা নেতাদের উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক; দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্তে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

ট্যাগ : বিএনপি কুমিল্লা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

এমপির সংবর্ধনায় সংঘর্ষ: তিতাস বিএনপির দুই সহোদর নেতা বহিষ্কার!

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে হামলা ও সংঘর্ষের অভিযোগে তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দের পর এবার তাঁর ছোট ভাই উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দকেও বহিষ্কার করা হয়েছে। পৃথক দুটি সাংগঠনিক চিঠিতে এই দুই সহোদরকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে সাইমুল ইসলাম আখন্দকে বহিষ্কার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনার তিন ঘণ্টা পর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম স্বাক্ষরিত চিঠিতে এমদাদ হোসেন আখন্দকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

বহিষ্কারাদেশের চিঠিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টায় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এমদাদ হোসেন আখন্দ। সংগঠনবিরোধী কার্যক্রমের দায়ে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন স্থানীয় নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জামাল প্রধান বৃহস্পতিবার এমপি সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে যোগ দিতে এসে এমপি ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে সভাস্থলে যান। পরে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ তাঁর লোকজন নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করতে গেলে জামাল প্রধানের সমর্থকরা বাধা দেন।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে চেয়ার ছোড়াছুড়ি এবং পরে কাঠের রোল নিয়ে এলোপাতাড়ি সংঘর্ষ শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে এমপি সেলিম ভূঁইয়া ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা মঞ্চ ছেড়ে বিদ্যালয়ের ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। সংঘর্ষে জামাল প্রধানসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি তিতাসসহ আশপাশের উপজেলায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। অন্যদিকে, ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামাল প্রধানের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আবু জাহেরকে অস্ত্র হাতে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বহিষ্কৃত এমদাদ হোসেন আখন্দ ও তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ বলেন, মঞ্চে এমপি আসার পর তাঁরা জনসভায় যোগ দিতে প্রবেশ করলে জামাল প্রধানের লোকজন বাধা দেয় এবং মারধর শুরু করে। এতে তাঁদের ফাহিম, জিহাদ, রনি, মহসিন, ইরফান ও শামসুল হকসহ ৭ জন আহত হয়ে দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। তাঁরা আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আবু জাহেরসহ একদল লোক অস্ত্র নিয়ে তাঁদের বাড়িঘর ও বাজারের দোকানপাটে হামলা-ভাঙচুর চালিয়েছে এবং পুরো ঘটনা ও বহিষ্কারাদেশ পূর্বপরিকল্পিত।

অপরপক্ষের নেতা মো. জামাল প্রধান পাল্টা অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তিনি ও এমদাদ চেয়ারম্যান প্রার্থী। কিছুদিন আগে এমদাদ এমপিকে নিয়ে অনুষ্ঠান করলেও তেমন লোক সমাগম হয়নি। বৃহস্পতিবারের সংবর্ধনায় কয়েক হাজার মানুষের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমদাদ ও তাঁর ভাই সাইমুল পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। হামলায় তিনিসহ সাফিন প্রধান (১৬), সিয়াম (১৭), জামিল (৪৩), রাফিন প্রধান (১৯) ও মতিন মিয়াসহ (৬৫) ৭ জন আহত হয়ে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম বলেন, এমপি সেলিম ভূঁইয়া ও উপজেলা নেতাদের উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক; দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তাৎক্ষণিক সাংগঠনিক সিদ্ধান্তে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ