ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইডিএলসি ইনভেস্টমেন্টসকে সতর্ক করল বিএসইসি

আইডিএলসি ইনভেস্টমেন্টসকে সতর্ক করল বিএসইসি
ছবি: সংগৃহীত
ফলো করুন

সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যত্যয়ের ঘটনায় মার্চেন্ট ব্যাংকার প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকেও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আইনগত ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

সম্প্রতি বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে আইডিএলসি ইনভেস্টমেন্টসের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিশন সূত্রে বিষয়টি জানা গেছে।

চিঠির তথ্য অনুযায়ী, সিকিউরিটিজ আইন পরিপালনসংক্রান্ত অভিযোগের বিষয়ে গত ১ অক্টোবর আইডিএলসি ইনভেস্টমেন্টসকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএসইসি। এরপর প্রতিষ্ঠানটি ২৫ অক্টোবর লিখিতভাবে নিজেদের ব্যাখ্যা জমা দেয়। পরদিন ২৬ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির পর কারণ দর্শানোর নোটিশে উত্থাপিত বিষয়গুলো এবং প্রতিষ্ঠানের দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে কমিশন। এতে প্রযোজ্য সিকিউরিটিজ আইন পরিপালনে কিছু ব্যত্যয়ের দৃষ্টান্ত পাওয়া যায় বলে জানিয়েছে বিএসইসি।

তবে এসব ব্যত্যয়ের মাত্রা বিবেচনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আপাতত শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

একই সঙ্গে ভবিষ্যতে আইন পরিপালনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে আইডিএলসি ইনভেস্টমেন্টসের পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনাকে নির্দেশনামূলক সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিএসইসির চিঠিতে জানানো হয়েছে, ভবিষ্যতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন কিংবা আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো ঘটনা ঘটলে সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তবে বর্তমান সতর্কীকরণ আদেশের কারণে আইডিএলসি ইনভেস্টমেন্টসের আইনগত দায়দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না বলেও স্পষ্ট করেছে কমিশন।

বিশেষ করে প্রতিষ্ঠানটির আইন পরিপালনে ব্যর্থতার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাঁর প্রতি আইডিএলসির আইনগত দায়বদ্ধতা বহাল থাকবে। সতর্কবার্তা পাওয়ার বিষয়টি ভবিষ্যতে সেই দায় থেকে অব্যাহতি পাওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না।

এদিকে বিএসইসির এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। সতর্কীকরণ চিঠির অনুলিপি কমিশনের চেয়ারম্যানের দপ্তর, এনফোর্সমেন্ট বিভাগের কমিশনার এবং সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকদের ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ট্যাগ : বিএসইসি আইডিএলসি ইনভেস্টমেন্টস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬


আইডিএলসি ইনভেস্টমেন্টসকে সতর্ক করল বিএসইসি

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যত্যয়ের ঘটনায় মার্চেন্ট ব্যাংকার প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডকে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকেও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আইনগত ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

সম্প্রতি বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে আইডিএলসি ইনভেস্টমেন্টসের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিশন সূত্রে বিষয়টি জানা গেছে।

চিঠির তথ্য অনুযায়ী, সিকিউরিটিজ আইন পরিপালনসংক্রান্ত অভিযোগের বিষয়ে গত ১ অক্টোবর আইডিএলসি ইনভেস্টমেন্টসকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএসইসি। এরপর প্রতিষ্ঠানটি ২৫ অক্টোবর লিখিতভাবে নিজেদের ব্যাখ্যা জমা দেয়। পরদিন ২৬ অক্টোবর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির পর কারণ দর্শানোর নোটিশে উত্থাপিত বিষয়গুলো এবং প্রতিষ্ঠানের দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে কমিশন। এতে প্রযোজ্য সিকিউরিটিজ আইন পরিপালনে কিছু ব্যত্যয়ের দৃষ্টান্ত পাওয়া যায় বলে জানিয়েছে বিএসইসি।

তবে এসব ব্যত্যয়ের মাত্রা বিবেচনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আপাতত শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

একই সঙ্গে ভবিষ্যতে আইন পরিপালনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে আইডিএলসি ইনভেস্টমেন্টসের পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনাকে নির্দেশনামূলক সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিএসইসির চিঠিতে জানানো হয়েছে, ভবিষ্যতে সিকিউরিটিজ আইন লঙ্ঘন কিংবা আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার কোনো ঘটনা ঘটলে সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তবে বর্তমান সতর্কীকরণ আদেশের কারণে আইডিএলসি ইনভেস্টমেন্টসের আইনগত দায়দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে না বলেও স্পষ্ট করেছে কমিশন।

বিশেষ করে প্রতিষ্ঠানটির আইন পরিপালনে ব্যর্থতার কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাঁর প্রতি আইডিএলসির আইনগত দায়বদ্ধতা বহাল থাকবে। সতর্কবার্তা পাওয়ার বিষয়টি ভবিষ্যতে সেই দায় থেকে অব্যাহতি পাওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না।

এদিকে বিএসইসির এই সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। সতর্কীকরণ চিঠির অনুলিপি কমিশনের চেয়ারম্যানের দপ্তর, এনফোর্সমেন্ট বিভাগের কমিশনার এবং সংশ্লিষ্ট বিভাগের নির্বাহী পরিচালকদের ব্যক্তিগত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ