ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাফের সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। সেই স্বপ্ন পূরণের পথে আজ বড় বাধা পাকিস্তান। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে জয়ের লক্ষ্যেই নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালে ফাইনালে উঠলেও আর শিরোপার দেখা পায়নি দলটি। এবারের আসরে তাই ২৩ বছরের শিরোপা খরা কাটানোর পাশাপাশি দীর্ঘদিন পর ফাইনালে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

চলতি টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে।

দুই ম্যাচে প্রতিপক্ষের জালে পাঁচ গোল করার বিপরীতে একটিও গোল হজম করেনি বাংলাদেশ। আক্রমণ ও রক্ষণভাগের এমন পারফরম্যান্স কোচ থমাস ডুলির শিষ্যদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

অন্যদিকে পাকিস্তানের শুরুটা বাংলাদেশের মতো ভালো হয়নি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারে দলটি। তবে পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

পাকিস্তান দলে নতুন পাঁচ ফুটবলারের অন্তর্ভুক্তি আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে ফরোয়ার্ড নাজিবুল্লাহ বাংলাদেশের রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। গ্রুপ পর্বের দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি।

পরিসংখ্যানের দিক থেকে অবশ্য পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশ। দুই দলের আগের ১৭টি মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে সাতবার। পাকিস্তান জিতেছে পাঁচ ম্যাচে। বাকি পাঁচটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।

ফিফা র‍্যাঙ্কিংয়েও পাকিস্তানের চেয়ে ১৫ ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আগের রেকর্ডের চেয়ে মাঠের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এর মধ্যেই বাংলাদেশ দলের জন্য কিছুটা উদ্বেগ তৈরি করেছে রক্ষণভাগের চোট সমস্যা। টুর্নামেন্টের শুরুতে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ চোট পান। পরে ইনজুরিতে পড়েন বিশ্বনাথ ঘোষও। এছাড়া লিগামেন্টের গুরুতর চোটে ডিফেন্ডার সাদ উদ্দিন আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রক্ষণভাগের সমন্বয় ধরে রাখা কোচ থমাস ডুলির জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে পাকিস্তানের আক্রমণভাগের বিপক্ষে রক্ষণে কোনো ভুল করতে চাইবে না বাংলাদেশ।

তবে ঘরের মাঠের সুবিধা বাংলাদেশের বড় শক্তি। জাতীয় স্টেডিয়ামের দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে পাকিস্তানকে হারানোর লক্ষ্য স্বাগতিকদের। একই সঙ্গে গ্রুপ পর্বের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন ফুটবলাররা।

এদিকে দিনের প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান। দুই সেমিফাইনালের বিজয়ীরা আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নেবে।

বাংলাদেশের সামনে তাই আজ শুধু একটি ম্যাচ জয়ের সুযোগ নয়, দীর্ঘ দুই দশকের বেশি সময় পর সাফের ফাইনালে ফেরার হাতছানি। পাকিস্তানকে হারাতে পারলেই আরও একবার দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নাম লেখাবে লাল-সবুজের দল।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ পাকিস্তান ফুটবল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সাফের সেমিফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। সেই স্বপ্ন পূরণের পথে আজ বড় বাধা পাকিস্তান। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে জয়ের লক্ষ্যেই নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০৫ সালে ফাইনালে উঠলেও আর শিরোপার দেখা পায়নি দলটি। এবারের আসরে তাই ২৩ বছরের শিরোপা খরা কাটানোর পাশাপাশি দীর্ঘদিন পর ফাইনালে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

চলতি টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে।

দুই ম্যাচে প্রতিপক্ষের জালে পাঁচ গোল করার বিপরীতে একটিও গোল হজম করেনি বাংলাদেশ। আক্রমণ ও রক্ষণভাগের এমন পারফরম্যান্স কোচ থমাস ডুলির শিষ্যদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

অন্যদিকে পাকিস্তানের শুরুটা বাংলাদেশের মতো ভালো হয়নি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হারে দলটি। তবে পরের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

পাকিস্তান দলে নতুন পাঁচ ফুটবলারের অন্তর্ভুক্তি আক্রমণভাগকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে ফরোয়ার্ড নাজিবুল্লাহ বাংলাদেশের রক্ষণভাগের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। গ্রুপ পর্বের দুই ম্যাচে তিন গোল করেছেন তিনি।

পরিসংখ্যানের দিক থেকে অবশ্য পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশ। দুই দলের আগের ১৭টি মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে সাতবার। পাকিস্তান জিতেছে পাঁচ ম্যাচে। বাকি পাঁচটি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।

ফিফা র‍্যাঙ্কিংয়েও পাকিস্তানের চেয়ে ১৫ ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আগের রেকর্ডের চেয়ে মাঠের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এর মধ্যেই বাংলাদেশ দলের জন্য কিছুটা উদ্বেগ তৈরি করেছে রক্ষণভাগের চোট সমস্যা। টুর্নামেন্টের শুরুতে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ চোট পান। পরে ইনজুরিতে পড়েন বিশ্বনাথ ঘোষও। এছাড়া লিগামেন্টের গুরুতর চোটে ডিফেন্ডার সাদ উদ্দিন আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।

ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে রক্ষণভাগের সমন্বয় ধরে রাখা কোচ থমাস ডুলির জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে পাকিস্তানের আক্রমণভাগের বিপক্ষে রক্ষণে কোনো ভুল করতে চাইবে না বাংলাদেশ।

তবে ঘরের মাঠের সুবিধা বাংলাদেশের বড় শক্তি। জাতীয় স্টেডিয়ামের দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে পাকিস্তানকে হারানোর লক্ষ্য স্বাগতিকদের। একই সঙ্গে গ্রুপ পর্বের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন ফুটবলাররা।

এদিকে দিনের প্রথম সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও ভুটান। দুই সেমিফাইনালের বিজয়ীরা আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নেবে।

বাংলাদেশের সামনে তাই আজ শুধু একটি ম্যাচ জয়ের সুযোগ নয়, দীর্ঘ দুই দশকের বেশি সময় পর সাফের ফাইনালে ফেরার হাতছানি। পাকিস্তানকে হারাতে পারলেই আরও একবার দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নাম লেখাবে লাল-সবুজের দল।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ