ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খাগড়াছড়িতে খাদ্য ও চিকিৎসাসেবা দিল বিজিবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের ৪০ বিজিবির পলাশপুর জোন।সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার অযোদ্ধা এলাকায় দুই শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, শস্যবীজ ও প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হয়। পলাশপুর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম এসব সামগ্রী তুলে দেন।[BANGVIEWS-POST:1697]একই সময় বিজিবির উদ্যোগে একটি বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সেখানে শতাধিক স্থানীয় বাসিন্দাকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।সহায়তা বিতরণ অনুষ্ঠানে পলাশপুর জোনের অতিরিক্ত পরিচালক মেজর মো. জাহিন আবদুল্লাহ, সহকারী পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হক ভূঁইয়াসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে খাদ্য ও চিকিৎসাসেবা দিল বিজিবি