ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান-সংশ্লিষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের অভিযোগ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত ব্রিটেনের একটি বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট মামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ইরাকভিত্তিক সশস্ত্র সংগঠন কাতায়েব হিজবুল্লাহর পক্ষে কাজ করছিলেন। তবে বিমানঘাঁটিতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে আটটি অভিযোগসংবলিত সংশোধিত অভিযোগপত্র প্রকাশ করে। বুধবার (১১ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিযুক্তরা হলেন ইরান ও ইরাকের দ্বৈত নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি (৩২), ইরানি নাগরিক মহসেন মোহাজেরি (৪৮) এবং ইরাকি নাগরিক মোহাম্মদ আলী আল-হাসানি (৩৫)।

তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলা ও হামলার চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফেয়ারফোর্ডে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনা।

এই বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্য ও বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ঘাঁটিটি ব্যবহার করেছে।

মার্কিন অভিযোগপত্র অনুযায়ী, গত সেপ্টেম্বরে বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন আল-হাসানি। সে সময় তিনি এবং মোহাজেরি ইরানে অবস্থান করছিলেন। যুক্তরাজ্যে থাকা সহযোগীদের মাধ্যমে তারা হামলার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের।

অন্যদিকে আল-সাদি তখন নিউইয়র্কের একটি কারাগারে বন্দি ছিলেন। মার্কিন প্রসিকিউটরদের দাবি, কারাগারে থেকেও তিনি ইরাকে অবস্থানরত মা ও বোনের সঙ্গে টেলিফোনে সাংকেতিক ভাষায় যোগাযোগ করতেন। তাদের মাধ্যমে অন্য দুই অভিযুক্তের কাছে হামলার বিষয়ে বার্তা পৌঁছে দিতেন তিনি।

তদন্তকারীদের অভিযোগ, গত আগস্টে আল-হাসানি যুক্তরাজ্যে থাকা সহযোগীদের অর্থ দিয়ে বিমানঘাঁটির আশপাশে নজরদারি করান। পরে কয়েকটি ভ্যান ও জ্বালানি সংগ্রহের পাশাপাশি হামলার প্রস্তুতির জন্য আরও কিছু সরঞ্জাম কেনার ব্যবস্থা করা হয়।

গত ২৬ সেপ্টেম্বর তিনটি ভ্যান বিমানঘাঁটির দিকে পাঠানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এগুলোর কয়েকটিতে জ্বালানিভর্তি ব্যারেল ছিল। ভ্যানগুলোকে সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ির মতো দেখানোর ব্যবস্থাও করা হয়েছিল।

তবে বিমানঘাঁটির নিরাপত্তা চৌকিতে অন্তত দুটি ভ্যান আটকে দেওয়া হয়। পরদিন ২৭ সেপ্টেম্বর ভোরে ব্রিটিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনটি সাদা ভ্যান জব্দ করে এবং সেগুলোর আরোহীদের আটক করে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সন্দেহজনক তৎপরতা দেখে স্থানীয় এক কৃষক পুলিশকে খবর দিয়েছিলেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হলেও পরে সবাই জামিন পান। পরবর্তী সময়ে তাদের দুজনকে আবার আটক করে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার সন্দেহে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত করা হয়।

ঘটনার কয়েক দিনের মধ্যে ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে নিজেদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

মার্কিন বিচার বিভাগের দাবি, অভিযুক্ত তিনজনের কর্মকাণ্ড শুধু এই বিমানঘাঁটিকে ঘিরে সীমাবদ্ধ ছিল না। এর আগেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায় এবং ইসরায়েল-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনায় তাদের ভূমিকা ছিল।

এসব ঘটনার মধ্যে গত এপ্রিলে লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা এবং ইউরোপের বিভিন্ন দেশে সিনাগগ, ইসরায়েলি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইহুদি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

আল-সাদিকে গত মে মাসে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়। জুনে আদালতে তিনি আগের অভিযোগগুলো অস্বীকার করেন এবং নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে দাবি করেন। এরপর থেকে তিনি জামিন ছাড়াই কারাগারে রয়েছেন।

মঙ্গলবারের সংশোধিত অভিযোগপত্রে ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার কথিত পরিকল্পনায় তার ভূমিকা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্য দুই ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। তবে মোহাজেরি ও আল-হাসানির বর্তমান অবস্থান প্রকাশ করেননি মার্কিন প্রসিকিউটররা।

নিউইয়র্কের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড অভিযোগ করেন, ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনগুলোর পক্ষে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনায় অভিযুক্তরা সহযোগিতা করেছেন। তার দাবি, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ইহুদি সম্প্রদায়ের পাশাপাশি মার্কিন সেনাদের অবস্থান করা ব্রিটিশ বিমানঘাঁটিও ছিল।

এদিকে ইরান ফেয়ারফোর্ডের ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। নতুন অভিযোগপত্র প্রকাশের পর দেশটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে একই সময়ে ব্রিটেনের আরেকটি মার্কিন সামরিক ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকেও অন্তত এক ডজন বিমান সরিয়ে নেওয়ার তথ্য সামনে এসেছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিমানগুলো সরানো হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এর পেছনে ইরান থেকে আসা হুমকির কথা উল্লেখ করা হয়েছে।

তবে বিমান সরিয়ে নেওয়ার সঙ্গে ফেয়ারফোর্ডে হামলার কথিত ষড়যন্ত্রের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলবে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে।

সূত্র : আল জাজিরা

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইরান-সংশ্লিষ্ট তিন ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত ব্রিটেনের একটি বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট মামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের দাবি, অভিযুক্তরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ইরাকভিত্তিক সশস্ত্র সংগঠন কাতায়েব হিজবুল্লাহর পক্ষে কাজ করছিলেন। তবে বিমানঘাঁটিতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

মঙ্গলবার (১০ নভেম্বর) মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে আটটি অভিযোগসংবলিত সংশোধিত অভিযোগপত্র প্রকাশ করে। বুধবার (১১ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিযুক্তরা হলেন ইরান ও ইরাকের দ্বৈত নাগরিক মোহাম্মদ বাকের সাদ দাউদ আল-সাদি (৩২), ইরানি নাগরিক মহসেন মোহাজেরি (৪৮) এবং ইরাকি নাগরিক মোহাম্মদ আলী আল-হাসানি (৩৫)।

তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে প্রায় ২০টি হামলা ও হামলার চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফেয়ারফোর্ডে অবস্থিত রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডে হামলার পরিকল্পনা।

এই বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্য ও বোমারু বিমান মোতায়েন ছিল। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ঘাঁটিটি ব্যবহার করেছে।

মার্কিন অভিযোগপত্র অনুযায়ী, গত সেপ্টেম্বরে বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন আল-হাসানি। সে সময় তিনি এবং মোহাজেরি ইরানে অবস্থান করছিলেন। যুক্তরাজ্যে থাকা সহযোগীদের মাধ্যমে তারা হামলার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের।

অন্যদিকে আল-সাদি তখন নিউইয়র্কের একটি কারাগারে বন্দি ছিলেন। মার্কিন প্রসিকিউটরদের দাবি, কারাগারে থেকেও তিনি ইরাকে অবস্থানরত মা ও বোনের সঙ্গে টেলিফোনে সাংকেতিক ভাষায় যোগাযোগ করতেন। তাদের মাধ্যমে অন্য দুই অভিযুক্তের কাছে হামলার বিষয়ে বার্তা পৌঁছে দিতেন তিনি।

তদন্তকারীদের অভিযোগ, গত আগস্টে আল-হাসানি যুক্তরাজ্যে থাকা সহযোগীদের অর্থ দিয়ে বিমানঘাঁটির আশপাশে নজরদারি করান। পরে কয়েকটি ভ্যান ও জ্বালানি সংগ্রহের পাশাপাশি হামলার প্রস্তুতির জন্য আরও কিছু সরঞ্জাম কেনার ব্যবস্থা করা হয়।

গত ২৬ সেপ্টেম্বর তিনটি ভ্যান বিমানঘাঁটির দিকে পাঠানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এগুলোর কয়েকটিতে জ্বালানিভর্তি ব্যারেল ছিল। ভ্যানগুলোকে সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ির মতো দেখানোর ব্যবস্থাও করা হয়েছিল।

তবে বিমানঘাঁটির নিরাপত্তা চৌকিতে অন্তত দুটি ভ্যান আটকে দেওয়া হয়। পরদিন ২৭ সেপ্টেম্বর ভোরে ব্রিটিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনটি সাদা ভ্যান জব্দ করে এবং সেগুলোর আরোহীদের আটক করে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সন্দেহজনক তৎপরতা দেখে স্থানীয় এক কৃষক পুলিশকে খবর দিয়েছিলেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হলেও পরে সবাই জামিন পান। পরবর্তী সময়ে তাদের দুজনকে আবার আটক করে ইরানের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতার সন্দেহে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনে অভিযুক্ত করা হয়।

ঘটনার কয়েক দিনের মধ্যে ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে নিজেদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

মার্কিন বিচার বিভাগের দাবি, অভিযুক্ত তিনজনের কর্মকাণ্ড শুধু এই বিমানঘাঁটিকে ঘিরে সীমাবদ্ধ ছিল না। এর আগেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায় এবং ইসরায়েল-সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনায় তাদের ভূমিকা ছিল।

এসব ঘটনার মধ্যে গত এপ্রিলে লন্ডনে দুই ইহুদি ব্যক্তিকে ছুরিকাঘাতের ঘটনা এবং ইউরোপের বিভিন্ন দেশে সিনাগগ, ইসরায়েলি ব্যবসাপ্রতিষ্ঠান ও ইহুদি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

আল-সাদিকে গত মে মাসে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেওয়া হয়। জুনে আদালতে তিনি আগের অভিযোগগুলো অস্বীকার করেন এবং নিজেকে ‘যুদ্ধবন্দি’ হিসেবে দাবি করেন। এরপর থেকে তিনি জামিন ছাড়াই কারাগারে রয়েছেন।

মঙ্গলবারের সংশোধিত অভিযোগপত্রে ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার কথিত পরিকল্পনায় তার ভূমিকা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে অন্য দুই ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। তবে মোহাজেরি ও আল-হাসানির বর্তমান অবস্থান প্রকাশ করেননি মার্কিন প্রসিকিউটররা।

নিউইয়র্কের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড অভিযোগ করেন, ইরান-সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনগুলোর পক্ষে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনায় অভিযুক্তরা সহযোগিতা করেছেন। তার দাবি, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ইহুদি সম্প্রদায়ের পাশাপাশি মার্কিন সেনাদের অবস্থান করা ব্রিটিশ বিমানঘাঁটিও ছিল।

এদিকে ইরান ফেয়ারফোর্ডের ঘটনায় নিজেদের জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। নতুন অভিযোগপত্র প্রকাশের পর দেশটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে একই সময়ে ব্রিটেনের আরেকটি মার্কিন সামরিক ঘাঁটি আরএএফ মিলডেনহল থেকেও অন্তত এক ডজন বিমান সরিয়ে নেওয়ার তথ্য সামনে এসেছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিমানগুলো সরানো হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এর পেছনে ইরান থেকে আসা হুমকির কথা উল্লেখ করা হয়েছে।

তবে বিমান সরিয়ে নেওয়ার সঙ্গে ফেয়ারফোর্ডে হামলার কথিত ষড়যন্ত্রের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলবে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে।

সূত্র : আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ