ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণে আট দিনের বাংলাদেশ সফরে কেলি কারি

রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণে আট দিনের বাংলাদেশ সফরে কেলি কারি
ছবি: সংগৃহীত
ফলো করুন

মিয়ানমারের সামরিক জান্তার কাছ থেকে সফরের অনুমতি না পাওয়ায় দেশটির মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের প্রভাব পর্যবেক্ষণে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার (১১ নভেম্বর) থেকে শুরু হওয়া তার আট দিনের সফর চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত জানানো হয়।

জাতিসংঘের এই বিশেষজ্ঞের সফরে গুরুত্ব পাবে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি, দেশটিতে চলমান সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা। পাশাপাশি ভবিষ্যতে মানবিক সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কেলি ই. কারি প্রথমে মিয়ানমার সফরের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা জানিয়েছে, তারা বর্তমানে তার সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।

বাংলাদেশ অবস্থানকালে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন তিনি।

সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে তার। সেখানে আশ্রিত রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ পাবেন জাতিসংঘের এই প্রতিনিধি।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে কেলি ই. কারির। সেখানে বাংলাদেশ সফরের পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে পারেন তিনি।

এ ছাড়া মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার পরবর্তী প্রতিবেদন ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপনের কথা রয়েছে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

শুধু বিদ্যালয়ে আনলেই হবে না, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ববি হাজ্জাজ

জলবায়ুতে ক্ষতিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ

আন্তালিয়ায় জুবাইদা রহমানের সঙ্গে এরদোয়ানের স্ত্রীর সাক্ষাৎ

তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোগানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা কঠিন: টুকু

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণে আট দিনের বাংলাদেশ সফরে কেলি কারি

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

মিয়ানমারের সামরিক জান্তার কাছ থেকে সফরের অনুমতি না পাওয়ায় দেশটির মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের প্রভাব পর্যবেক্ষণে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। বুধবার (১১ নভেম্বর) থেকে শুরু হওয়া তার আট দিনের সফর চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের বিস্তারিত জানানো হয়।

জাতিসংঘের এই বিশেষজ্ঞের সফরে গুরুত্ব পাবে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি, দেশটিতে চলমান সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা। পাশাপাশি ভবিষ্যতে মানবিক সহযোগিতার সম্ভাবনাও পর্যালোচনা করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কেলি ই. কারি প্রথমে মিয়ানমার সফরের আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা জানিয়েছে, তারা বর্তমানে তার সফরের আয়োজন করতে প্রস্তুত নয়।

বাংলাদেশ অবস্থানকালে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ঢাকায় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধি এবং মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন তিনি।

সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে তার। সেখানে আশ্রিত রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহের সুযোগ পাবেন জাতিসংঘের এই প্রতিনিধি।

সফর শেষে আগামী ১৮ নভেম্বর একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে কেলি ই. কারির। সেখানে বাংলাদেশ সফরের পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে পারেন তিনি।

এ ছাড়া মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তার পরবর্তী প্রতিবেদন ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে উপস্থাপনের কথা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ