ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলবায়ু সম্মেলনে নেই ট্রাম্প-শি-মাখোঁ, উপস্থিত এরদোয়ান-লুলা

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, তখন তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশন শুরু হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলমান সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বুধবার ও বৃহস্পতিবার কয়েক ডজন বিশ্বনেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

অংশগ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তবে বিশ্বের সাতটি বৃহৎ শিল্পোন্নত দেশের জোট জি-৭-এর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। অন্য ছয় দেশের শীর্ষ নেতাদের কেউই উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার তালিকায় নেই।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন সম্মেলনে অংশ নিচ্ছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেখানে যাচ্ছেন না।

একইভাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নামও সর্বশেষ প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকায় নেই।

জলবায়ু কূটনীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ই৩জির বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল ইউরোপের বড় দেশগুলোর নেতাদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তার মতে, এবারের সম্মেলনে ইউরোপের আরও শক্তিশালী উপস্থিতি প্রয়োজন ছিল।

তবে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়ার্কে হুকস্ট্রা মনে করেন, বিভিন্ন বাস্তব ও দাপ্তরিক কারণে বিশ্বনেতাদের এ ধরনের সম্মেলনে অনুপস্থিত থাকা অস্বাভাবিক নয়। যদিও এবারের কপ সম্মেলন থেকে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা খুব বেশি নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে প্রেসিডেন্ট মাখোঁ আন্তালিয়ায় যাচ্ছেন না। পরদিন বৃহস্পতিবার আয়ারল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলি বলেছেন, বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার পরিবর্তনে প্রভাব রাখতে হলে বিশ্বনেতাদের এমন সম্মেলনে সরাসরি অংশ নেওয়া গুরুত্বপূর্ণ।

ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা উপস্থিত না থাকায় সম্মেলনের মঞ্চে উরসুলা ভন ডার লেয়েন অনেকটা একা হয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এবারের কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তার প্রশাসনের অনাগ্রহ স্পষ্ট।

২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের জলবায়ু আলোচনায় কোনো সরকারি প্রতিনিধি পাঠাননি ট্রাম্প।

অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সম্মেলনে অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। তবে চীনের প্রেসিডেন্টের কপ সম্মেলনে সরাসরি অংশ না নেওয়ার নজির আগেও রয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণেও দেশ দুটি শীর্ষ অবস্থানে রয়েছে। ফলে জলবায়ু সংকট মোকাবিলার আন্তর্জাতিক প্রচেষ্টায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রভাবশালী কয়েকজন বিশ্বনেতার অনুপস্থিতির মধ্যেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন জলবায়ু আন্দোলনকর্মীরা।

গত অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে পুনর্নির্বাচিত হন লুলা। বন উজাড় কমানো এবং পরিবেশ সংরক্ষণের পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নেওয়ায় তার বিজয়কে স্বাগত জানিয়েছিলেন পরিবেশবাদীরা।

কপ-৩১ সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে একটি স্বেচ্ছামূলক আন্তর্জাতিক উদ্যোগের পক্ষে প্রচার চালাচ্ছে।

এই উদ্যোগের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা।

তবে এ প্রস্তাব ঘিরে নতুন বিতর্কের আশঙ্কা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অবস্থান হলো, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি তা অবশ্যই পরিবেশবান্ধব উৎস থেকে উৎপাদন করতে হবে।

ফলে তুরস্কের প্রস্তাবিত উদ্যোগে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ভূমিকা কী হবে, তা নিয়ে মতপার্থক্য দেখা দিতে পারে।

এর আগে ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছিল দেশগুলো। কিন্তু পরবর্তী সম্মেলনগুলোতে সেই লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে চলতি বছর ইউরোপে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো ঘটনা জলবায়ু সংকটের ভয়াবহতা আবারও সামনে এনেছে।

এমন পরিস্থিতিতে দুই সপ্তাহের কপ-৩১ সম্মেলনে প্রতিশ্রুতির বাইরে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারের ওপর চাপ বাড়ছে। তবে প্রভাবশালী কয়েকটি দেশের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি সম্মেলনের রাজনৈতিক গুরুত্ব এবং সম্ভাব্য অগ্রগতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

সূত্র : এএফপি।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প কপ-৩১ জলবায়ু সম্মেলন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনে নেই ট্রাম্প-শি-মাখোঁ, উপস্থিত এরদোয়ান-লুলা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব যখন ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, তখন তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশন শুরু হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলমান সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বুধবার ও বৃহস্পতিবার কয়েক ডজন বিশ্বনেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

অংশগ্রহণকারী নেতাদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তবে বিশ্বের সাতটি বৃহৎ শিল্পোন্নত দেশের জোট জি-৭-এর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। অন্য ছয় দেশের শীর্ষ নেতাদের কেউই উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার তালিকায় নেই।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন সম্মেলনে অংশ নিচ্ছেন। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেখানে যাচ্ছেন না।

একইভাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নামও সর্বশেষ প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকায় নেই।

জলবায়ু কূটনীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ই৩জির বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল ইউরোপের বড় দেশগুলোর নেতাদের অনুপস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তার মতে, এবারের সম্মেলনে ইউরোপের আরও শক্তিশালী উপস্থিতি প্রয়োজন ছিল।

তবে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক শীর্ষ কর্মকর্তা ওয়ার্কে হুকস্ট্রা মনে করেন, বিভিন্ন বাস্তব ও দাপ্তরিক কারণে বিশ্বনেতাদের এ ধরনের সম্মেলনে অনুপস্থিত থাকা অস্বাভাবিক নয়। যদিও এবারের কপ সম্মেলন থেকে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা খুব বেশি নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে প্রেসিডেন্ট মাখোঁ আন্তালিয়ায় যাচ্ছেন না। পরদিন বৃহস্পতিবার আয়ারল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলি বলেছেন, বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার পরিবর্তনে প্রভাব রাখতে হলে বিশ্বনেতাদের এমন সম্মেলনে সরাসরি অংশ নেওয়া গুরুত্বপূর্ণ।

ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর নেতারা উপস্থিত না থাকায় সম্মেলনের মঞ্চে উরসুলা ভন ডার লেয়েন অনেকটা একা হয়ে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এবারের কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তার প্রশাসনের অনাগ্রহ স্পষ্ট।

২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর জাতিসংঘের জলবায়ু আলোচনায় কোনো সরকারি প্রতিনিধি পাঠাননি ট্রাম্প।

অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও সম্মেলনে অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। তবে চীনের প্রেসিডেন্টের কপ সম্মেলনে সরাসরি অংশ না নেওয়ার নজির আগেও রয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নিঃসরণেও দেশ দুটি শীর্ষ অবস্থানে রয়েছে। ফলে জলবায়ু সংকট মোকাবিলার আন্তর্জাতিক প্রচেষ্টায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রভাবশালী কয়েকজন বিশ্বনেতার অনুপস্থিতির মধ্যেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখছেন জলবায়ু আন্দোলনকর্মীরা।

গত অক্টোবরে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে পুনর্নির্বাচিত হন লুলা। বন উজাড় কমানো এবং পরিবেশ সংরক্ষণের পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নেওয়ায় তার বিজয়কে স্বাগত জানিয়েছিলেন পরিবেশবাদীরা।

কপ-৩১ সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়াতে একটি স্বেচ্ছামূলক আন্তর্জাতিক উদ্যোগের পক্ষে প্রচার চালাচ্ছে।

এই উদ্যোগের লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করা।

তবে এ প্রস্তাব ঘিরে নতুন বিতর্কের আশঙ্কা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অবস্থান হলো, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি তা অবশ্যই পরিবেশবান্ধব উৎস থেকে উৎপাদন করতে হবে।

ফলে তুরস্কের প্রস্তাবিত উদ্যোগে কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ভূমিকা কী হবে, তা নিয়ে মতপার্থক্য দেখা দিতে পারে।

এর আগে ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছিল দেশগুলো। কিন্তু পরবর্তী সম্মেলনগুলোতে সেই লক্ষ্য বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা কঠিন হয়ে পড়েছে।

এদিকে চলতি বছর ইউরোপে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো ঘটনা জলবায়ু সংকটের ভয়াবহতা আবারও সামনে এনেছে।

এমন পরিস্থিতিতে দুই সপ্তাহের কপ-৩১ সম্মেলনে প্রতিশ্রুতির বাইরে বাস্তব পদক্ষেপ নেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারের ওপর চাপ বাড়ছে। তবে প্রভাবশালী কয়েকটি দেশের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি সম্মেলনের রাজনৈতিক গুরুত্ব এবং সম্ভাব্য অগ্রগতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

সূত্র : এএফপি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ